buzywithinfoBuzy With Info
Everything About Business
pnbfigg

গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখতে নতুন পরিষেবা চালু করলো PNB! কীভাবে সেটআপ করবেন পরিষেবা?

অনলাইনের মাধ্যমে লেনদেন যেমন বেড়েছে। তেমন ভাবে বৃদ্ধি পেয়েছে সাইবার জালিয়াতি। এই বাড়তি জালিয়াতি রুখতে রাষ্ট্রীয় মালিকানাধীন জনপ্রিয় পাঞ্জাব ন্যাশনাল এনেছে এক নতুন পরিষেবা, এটি PNB– এর ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের সুরক্ষা বাড়ানোর জন্য অতিরিক্ত স্তরযুক্ত এক নিরাপক্ষ সিস্টেম। গ্রাহকদের পছন্দ এবং প্রয়োজনের উপর ভিত্তি করে যুক্ত করা এই নিরাপত্তা স্তরটি হল Safety Ring বা সেফটি রিং। যা PNB গ্রাহকদের মেয়াদী আমানতের লেনদেনের জন্য একটি দৈনিক সীমা নির্ধারণ করে দেয়। 

4

সেফটি রিং আপনার মেয়াদী আমানত থেকে প্রতিদিন অতিরিক্ত খরচ থেকে বাঁচতেও সাহয্য করে, এমনকি এটি আপনার আমানতের সুরক্ষা করে। কিন্তু যদি কোনো ভাবে প্রতারক নিরাপত্তা স্তর ক্র্যক করতে সক্ষম হলেও, আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করে সেট করা সীমার অতিরিক্ত অর্থ তুলতে পারবে না। যেমন ধরুণ:- আপনার টার্ম ডিপোজিটে ১লক্ষ টাকা আছে। আপনি দৈনিক সীমা সেট করলেন ১৫ হাজার টাকা। এমন অবস্থায় প্রতারক যদি ১৫ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করার চেষ্টা করে সেক্ষেত্রে লেনদেন ব্লক করা হবে। 

2

সেফটি রিং সেটআপ করা সহজ। PNB এর ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা তাদের লেনদেনের সীমা নির্ধারণ করতে পারেন। একবার সীমা সেট হয়ে গেলে, সেফটি রিং নিশ্চিত করে যে মেয়াদী আমানত বন্ধ করা যাবে না, প্রত্যাহার করা যাবে না বা কোনো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে গ্রাহক-নির্ধারিত সীমার বাইরে ওভারড্রাফ্টের জন্য ব্যবহার করা যাবে না। এটি সম্ভাব্য ক্ষতি কমাতে সাহায্য করে এবং গ্রাহকদের মনের শান্তি প্রদান করে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading