buzywithinfoBuzy With Info
Everything About Business
upi

UPI লেনদেনে আরও ক্রেডিট লাইন প্রক্রিয়ার প্রস্তাব এলো সামনে; নেপথ্যে রয়েছে দেশের জনপ্রিয় এবং বৃহৎ ঋণদাতারা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অনেক বিলম্বের পর অ্যাক্সিস ব্যাংক, HDFC ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মতো শীর্ষস্থানীয় ঋণদাতারা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে আরও ক্রেডিট পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য উন্মুক্ত হচ্ছে। ইতিমধ্যেই UPI-তে ক্রেডিট লেনদেনকে উৎসাহিত করার জন্য ব্যাংকগুলি তাদের গ্রাহকদের কাছে Rupay ক্রেডিট কার্ড পৌঁছে দেওয়া শুরু করেছে। তবে বড় ঋণদাতাদের মধ্যে কিছু বড় ঋণদাতা অবশেষে ‘UPI-তে ক্রেডিট লাইন’ চালু শুরু করার বিষয় জানিয়েছে। আর UPI প্ল্যাটফর্ম পরিচালনাকারী NPCI বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এটি চালু করছে, তবে দুই বছরে কোনও গ্রাহক খুঁজে পাওয়া যায়নি। 

5 2

সাম্প্রতিক কর্ণাটক ব্যাংক এবং সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক যথাক্রমে Navi এবং Paytm-এর সাথে অংশীদারিত্বে UPI-তে ক্রেডিট লাইন অফার শুরু করেছে। আর প্রথম সুযোগ অফার করা ঋণদাতা হয়ে উঠেছে। এখন অ্যাক্সিস ব্যাংক এবং HDFC ব্যাংক ফিনটেক স্টার্টআপগুলির সাথে অংশীদারিত্বে এই পণ্যটি চালু করতে প্রস্তুত বলে জানা যাচ্ছে। Navi, Super.Money এবং SalarySe-এর মতো স্টার্টআপগুলি এই সুযোগ বা প্রোডাক্ট অফার করার জন্য এই ঋণদাতাদের সাথে অংশীদারিত্ব করবে বল জানিয়েছে সূত্র। তবে ব্যাংক দুটির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়। কিন্তু কোটাক মাহিন্দ্রা ব্যাংক সম্প্রতি তাদের Kotak 81। অ্যাকাউন্টের জন্য Super-Money-এর সাথে অংশীদারিত্ব করেছে। যেখানে তারা একটি ফিক্সড ডিপোজিট ব্যাংকড ক্রেডিট কার্ড ও অফার করছে। 

ইন্ডাস্ট্রির অনুমান অনুসারে, প্রায় ৩০০,০০০ থেকে ৪০০,০০০ গ্রাহক ইতিমধ্যেই এই ধরনের ক্রেডিট লাইন পেয়েছেন। নয়াদিল্লি-ভিত্তিক একটি পেমেন্ট অ্যাপ্লিকেশনের আরেক শীর্ষ নির্বাহী বলেন, সাধারণ UPI পেমেন্টের তুলনায় লেনদেনের সংখ্যা খুবই কম, কিন্তু এটি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এদিকে ব্যাংকগুলি এই পণ্য বা প্রোডাক্টটিকে ছোট ঋণ প্রদানের মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করার একটি উপায় হিসেবে দেখছে। ফিনটেক এক্সিকিউটিভ বলেন, এর ফলে ব্যাংকগুলি নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে এবং সময়মতো ঋণ পরিশোধকারী ভালো গ্রাহকদের সন্ধান করতে পারবে। UPI-তে পরবর্তী ধাপের প্রবৃদ্ধির জন্য ইন্ডাস্ট্রিটি ক্রেডিট লেনদেনের দিকে নজর দিচ্ছে, তবে ঋণদাতারা এই ক্ষেত্রে ক্রেডিট বাবেল তৈরি হওয়ার বিষয়েও সতর্ক।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading