Article By – সুনন্দা সেন

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI কেন্দ্র সরকারকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য রেকর্ড ২.৮৭ লক্ষ কোটি টাকা সারপ্লাস ট্রান্সফার বা ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। RBI-এর ইতিহাসে এটিই সর্বোচ্চ ডিভিডেন্ড পেআউট। আবার RBI জানিয়েছে, তাদের ব্যালেন্স শিট এক বছরে ২০.৬১% বেড়ে প্রায় ৯২ লক্ষ কোটি টাকাতে পৌঁছেছে। যা সম্ভাব হয়েছে রিজার্ভ পরিচালনা, বন্ড থেকে আয়, ফরেক্স পরিচালনা এবং লিক্যুইডিটি ম্যানেজমেন্ট থেকে আয় বৃদ্ধির ফলে।
গত বছরে RBI কেন্দ্র সরকারকে ২.৬৯ লক্ষ কোটি টাকা দিয়েছিল। তার আগের বছরে ছিল ২.১ লক্ষ কোটি টাকা। ফলে টানা কয়েক বছর ধরে RBI-এর সেন্ট্রাল বোর্ডের বৈঠকে। একইসঙ্গে RBI এর সেন্ট্রার বোর্ডের বৈঠকে। একইসঙ্গে RBI তাদের কন্টিজেন্সী রিস্ক বাফার বা জরুরি সুরক্ষা তহবিল ৬.৫%-এ বজায় রেখেছে। অর্থাৎ বড় অঙ্কের সারপ্লাস দেওয়ার পরেও RBI নিজেদের নিরাপত্তা তহবিল অক্ষত রেখেছে। অর্থনীতিবিদদের মতে, এই অর্থ কেন্দ্র সরকারকে বড় আর্থিক স্বস্তি এনে দেবে।
বিশেষ করে এমন সময়ে যখন আন্তর্জাতিক বাজারে অস্থিরতা মধ্যপ্রাচ্য উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির চাপ রয়েছে। এই অতিরিক্ত অর্থ সরকারকে রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণ, অবকাঠামোগত খরচ বজায় রাখা এবং ভর্তুকি ব্যয় সামলাতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞদের একাংশ আরও মনে করছেন, RBI-র এই বড় ডিভিডেন্ড বাজারে ইতিবাচক বার্তা দিতে পারে। এর ফলে সরকারি বন্ড বাজারে চাপ কিছুটা কমতে পারে এবং বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে পারে।
তবে কিছু অর্থনীতিবিদ সতর্ক করে বলেছেন, সরকারের রাজস্বে RBI সারপ্লাসের ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ বৈশ্বিক আর্থিক পরিস্থিতি বদলালে ভবিষ্যতে এই ধরনের আয় সবসময় একই মাত্রায় নাও থাকতে পারে।




