buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

RBI এবার জরিমানা আরোপ করলো ICICI ব্যাংকের উপর; কী কারণে ৭৫ লক্ষ টাকার জরিমানা দেবে ব্যাংকটি? জানুন আপনিও

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI, ICICI ব্যাংক লিমিটেডের উপর ৭৫ লক্ষ কোটি টাকা আর্থিক জরিমানা আরোপ করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে বেসরকারি খাতের ব্যাংকটিকে সম্পত্তি সংক্রান্ত নিয়ম মেনে না চলা এবং নিয়ন্ত্রকের নির্ধারণের বাইরে গিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য জরিমানা আরোপ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন ১৯৪৯- এর ধারা 47A (1) (c) এবং 46 (4) (i)- এর বিধান অনুসারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি আরও জানায় যে, ৭ আগস্টের এক আদেশে ICICI ব্যাংকের উপর জরিমানা আরোপ করা হয়েছে। 

July 18 New in article ads By Sir 1

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ব্যাংকের আর্থিক অবস্থার প্রেক্ষিতে তদন্তটি পরিচালিত হয়েছিল। তদন্তের পর প্রাপ্ত ইনফরমেশনের সাথে প্রথম পত্র এবং পরবর্তী চিঠিপত্রে কেনো ব্যাংকের উপর জরিমানা আরোপ করা হবে না। সেই বিষয়ে জানতে চায় RBI, আর সাথে যথাযথ কারণ দেখানোর কথা বলা হয়। যারপর ICICI ব্যাংক লিখিত জবাবে জানায় অতিরিক্ত জমার বিষয়। তবে মৌখিক যুক্তির সময় সামনে আসে যে যাচাই না করেই ব্যক্তিগত অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। আর ঋণের ক্ষেত্রেও মূল্যায়নকারীদের মাধ্যমে ঋণগ্রহনকারীর সম্পত্তি মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে ব্যাংক। যারপর RBI এই সীদ্ধান্তে পৌঁছায় যে, ICICI ব্যাংক নিয়ম লঙ্ঘন করেছে। 

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) স্পষ্ট করে জানিয়েছে যে কেবলমাত্র নিয়ন্ত্রক মতে সম্পত্তি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হওয়ার কারণে ICICI ব্যাংকের উপর জরিমানা আরোপ করা হয়েছে। আর্থিক সংস্থাটি জানিয়েছে যে এই জরিমানা ICICI ব্যাংকের গ্রাহকের কোন লেনদেন বা চুক্তির বৈধতার উপর প্রভাব ফেলবে না। কেন্দ্রীয় ব্যাংক আরও উল্লেখ করেছে যে এই জরিমানা আরোপ করা হয়েছে ব্যাংকের বিরুদ্ধে কোনও প্রকার পক্ষপাত করে বা পক্ষপাতিত্ত্বের বাইরে রাখার মাধ্যমে নয়। আসলে ব্যাংকটি যাতে তার গ্রাহকদের কাছে নিজের বিশ্বেস্বতা ধরে রাখতে পারে এবং ভবিষ্যতে বড় কোন বিপদে না পড়ে তার জন্য। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading