buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

বিদেশী বিনিয়োগ বাড়াতে RBI-এর নতুন পদক্ষেপ! এর ফলে বাজারে কি প্রভাব পড়বে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ আকর্ষণ বাড়াতে গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI। নতুন নিয়ম অনুযায়ী, এখন তালিকাভুক্ত ভারতীয় কোম্পানির শেয়ারে বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও সহজ করা হয়েছে। RBI এর নতুন কাঠামোতে বলা হয়েছে, বিদেশী বিনিয়োগকারীরা এখন অনুমোদিত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজে রুপি অ্যাকাউন্ট খুলে ভারতের শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করতে পারবেন। এর ফলে NSE এবং BSE-তে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে প্রবেশাধিকার আরও সহজ হয়েছে।

6 2

ইক্যুইটি মার্কেটে FII/FPI-দের পরিধি বাড়ানোর উদ্যোগের সাথে আরও একাধিক কারণে RBI এই সিদ্ধান্ত নিয়েছে। চলুন তবে এক নজরে RBI-এর উদ্দেশ্যগুলি দেখে নেওয়া যাক–

  1. বিদেশী পুঁজি প্রবাহ বৃদ্ধি করা।
  1. শেয়ারবাজারে লিক্যুইডিটি বাড়ানো।
  1. ভারতের বাজারকে আরও বৈশ্বিকভাবে আকর্ষনীয় করা। 
  1. দীর্ঘমেয়াদে বিনিয়োগ স্থিতিশীলতা নিশ্চিত কর।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ভারত এখন একটি শক্তিশালী বিনিয়োগ গন্তব্য হিসেবে উঠে আসছে। আর এই সিদ্ধান্ত সেই অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এই সিদ্ধান্তের ফলে বিদেশী বিনিয়োগকারীদের জন্য ভারতীয় শেয়ার বাজারে প্রবেশ আরও সহজ হওয়ার লার্জ ও মিড কোম্পানির শেয়ারের প্রতি তাদের আগ্রহ বাড়তে পারে। ফলে বাজারে মোট লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং শেয়ার কেনাবেচার গতি বাড়বে, অর্থাৎ লিক্যুইডিটি উন্নত হবে, সাথে বাজার আরও কার্যকর হতে পারে। যা দীর্ঘ মেয়াদে সেনসেক্স ও নিফটির মতো প্রধান সূচকের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী, এটাও আবশ্যিক যে হঠাৎ বড় পরিবর্তন নয়, সময়ের সাথে দেশীয় বাজারে বিদেশী অংশগ্রহণ বাড়বে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading