buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক গতি বজায় রাখতে সহায়ক অবস্থানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই রাখতে এবং বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাব মোকাবিলা করতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) আগামী দিনগুলিতে সহায়ক মুদ্রানীতি বজায় রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। RBI-র গভর্নর জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সুদের হার দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে নিম্ন স্তরেই রাখা হতে পারে। যাতে বিনিয়োগ, ভোক্তা ব্যয় এবং শিল্পোৎপাদন গতি পায়। বিশ্ব অর্থনীতিতে এখনও অনিশ্চয়তা কাটেনি। উন্নত দেশগুলিতে মন্দার আশঙ্কা, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি ও পণ্যমূল্যের ওঠানামা, এই সবকিছু মিলিয়ে উদীয়মান অর্থনীতিগুলির উপর চাপ বাড়ছে।

11

এই প্রেক্ষাপটে RBI মনে করছে, ভারতের অভ্যন্তরীণ চাহিদা এবং বৃদ্ধির গতি ধরে রাখতে নরম সুদের হার নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর RBI গভর্নরের মতে, মুদ্রাস্ফীতি বর্তমানে নিয়ন্ত্রণের মধ্যে থাকায় কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রয়েছে। কম সুদের হার থাকলে শিল্প সংস্থাগুলির ঋণ নেওয়া সহজ হয়, পরিকাঠামো ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ে এবং ছোট ও মাঝারি শিল্প (MSME) উপকৃত হয়। একই সঙ্গে গৃহঋণ ও ভোক্তা ঋণ সস্তা থাকায় সাধারণ মানুষের ব্যয়ক্ষমতাও বৃদ্ধি পায়।
তবে RBI এটাও স্পষ্ট করেছে যে তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। যদি ভবিষ্যতে মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ে বা বৈদেশিক আর্থিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে, তাহলে নীতিগত অবস্থান পর্যালোচনা করা হতে পারে। আপাতত লক্ষ্য একটাই, আর সেটা হলো, স্থিতিশীলতা বজায় রেখে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করা। বিশ্লেষকদের মতে, RBI-র এই অবস্থান শেয়ারবাজার ও শিল্পমহলের জন্য ইতিবাচক সংকেত। দীর্ঘমেয়াদে এটি ভারতের বৃদ্ধির গল্পকে আরও শক্তিশালী করতে পারে এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading