buzywithinfoBuzy With Info
Everything About Business
Reserve Bank of India 1

আবারও শিরোনামে ভারতীয় রিজার্ভ ব্যাংক; HDFC ব্যাংক ও শ্রীরাম ফাইন্যান্সের উপর জরিমানা আরোপ করলো RBI, কিন্তু কী কারণে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১১জুলাই, ২০২৫-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI জানিয়েছে যে তারা HDFC ব্যাংকের উপর ৪.৮৮ লক্ষ টাকা জরিমানা আরোপ করে। কারণ ব্যাংকটি বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে তারা নিয়ম লঙ্ঘনের সাথে গ্রাহকদের মেয়াদী ঋণ (term loan) প্রদান করেছে। এছাড়া ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (ডিজিটাল লেন্ডিং) নির্দেশিকা, ২০২৫- এর কিছু বিধান মেনে না চলার জন্য কেন্দ্রীয় ব্যাংক শ্রীরাম ফাইন্যান্স লিমিটেডের উপর ২.৭০ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। তবে এই প্রথম নয়, নিয়মলঙ্ঘন বা অনৈতিকতা লক্ষ্য করার ফলে ইতিমধ্যে RBI একাধিক পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাংকসহ ফিন্যান্সিয়াল কোম্পানির উপর জরিমানা আরোপ করেছে।

6 2

HDFC ব্যাংকের উপর জরিমানা আরোপ করার বিষয় RBI বলেছে যে তারা প্রথমে কারণ দর্শানো বা Show Cause নোটিশ জারি করেছে। যার প্রতিক্রিয়ায় ব্যাংকটি একটি লিখিত উত্তর জমা দিয়েছে এবং তার সাথে মৌখিকভাবেও থিওরিও জমা দিয়েছে। RBI তারপর জানিয়েছে যে রুজু করা মামলার বিরুদ্ধে প্রথমে তদন্ত চলেছে। HDFC ব্যাংককে উপযুক্ত তথ্য জমা করার কথা বলা হয়েছে, তারপর তথ্য বিশ্লেষণও করা হয়েছে। তারপর কেন্দ্রীয় ব্যাংক এই সীদ্ধান্তে পৌঁছেছে, ব্যাংকটি RBI-এর নিয়ম লঙ্ঘন করে এবং তাদের উপর জরিমানা আরোপ করা উপযুক্ত। শ্রীরাম ফাইন্যান্সের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করে কেন্দ্রীয় ব্যাংক। RBI দেখেছে যে কোম্পানির বিরুদ্ধে নিম্নলিখিত অভিযোগ বহাল রয়েছে। যারফলে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

RBI জানিয়েছে শ্রীরাম ফাইন্যান্সের গ্রাহকরা সরাসরি অ্যাকাউন্টে ঋণ পরিশোধের পরিবর্তে কোম্পানিটির তৃতীয়পক্ষ অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছিল, যা RBI-এর নিয়মের বিরুদ্ধে। অবশ্য উভয়ের ক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে জরিমানাগুলি নিয়ন্ত্রক সম্মতির ত্রুটির উপর ভিত্তি করে আরোপ করা হয়েছে। এতে গ্রাহকদের সাথে HDFC ব্যাংক এবং শ্রীরাম ফাইন্যান্সের দ্বারা সম্পাদিত কোনও লেনদেন চুক্তির বৈধতা নিয়ে শঙ্কা করার উদ্দেশ্যে নয়। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading