buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

বিশ্বজুড়ে অনিশ্চয়তার ঈঙ্গিত! এর মাঝেও ভারতের অর্থনীতি নিয়ে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিল RBI (Reserve Bank of India)। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, শক্তিশালী মৌলিক ভিত্তির জোরে ২০২৬-২৭ অর্থবছরেও ভারতের অর্থনীতি ইতিবাচক গতিতেই এগোবে। RBI জানিয়েছে, বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি, পশ্চিম এশিয়ার উত্তেজনা, অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে। দেশের ভোগব্যয়, সরকারি অবকাঠামো বিনিয়োগ এবং পরিষেবা খাতের ধারাবাহিক বৃদ্ধিই এই শক্তির মূল ভিত্তি।

11

RBI-এর হিসেব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ভারতের GDP বৃদ্ধির হার প্রায় ৬.৯%- এ থাকতে পারে। এর ফলে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতির অবস্থান ধরে রাখতে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া দেশের ব্যাংকিং ব্যবস্থাকেও “মজবুত” বলে উল্লেখ করেছে RBI। রিপোর্টে বলা হয়েছে, ব্যাংকগুলির অনাদায়ী ঋণ বা NPA বহু বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে এবং বড় অর্থনৈতিক ধাক্কাও সামলানোর মতো মূলধন এখন ব্যাংকগুলির হাতে রয়েছে।
অন্যদিকে মূল্যস্ফীতিও আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে RBI। যদিও পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে ভারতের আমদানি ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে। রিপোর্টে আরও বলা হয়েছে, ডিজিটাল রুপি বা CBDC ব্যবহারের পরিধিও বাড়াতে চায় RBI। সরকারি ভর্তুকি এবং আন্তর্জাতিক লেনদেনে ডিজিটাল রুপির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading