দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি ব্যাঙ্ক এর তরফে 2 কোটি টাকার কম মূল্যের FD -তে সুদের হার 0.75 শতাংশ বাড়ানো হয়েছে। তবে এই প্রতিবেদনে SBI -এর বিশেষ Amrit Kalash FD Scheme সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। আপনি চলতি বছরের 21 সেপ্টেম্বর পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
SBI Amrit Kalash FD

SBI Amrit Kalash FD Scheme: কত সুদ পাবেন?
অমৃত কালাশ একটি বিশেষ এফডি স্কিম। এতে 400 দিনের মেয়াদে বিনিয়োগ করতে হয়। ব্যাঙ্ক এই এফডিতে অন্যান্য এফডির তুলনায় বেশি সুদ দেয়। এই FD স্কিমে 7.60 শতাংশ থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। সাধারণ নাগরিকদের জন্য 7.10 শতাংশ সুদ। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের জন্য 7.60 শতাংশ সুদ। বিনিয়োগকারীরা এই এফডিতে 2 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
State Bank Of India (SBI) -র সাধারণ FD -তে দেওয়া সুদের হার:
7 দিন থেকে 45 দিনের মেয়াদের Fixed Deposit (FD) স্কিমে 3.5 শতাংশ সুদের হার দেওয়া হয়।
46 দিন থেকে 179 দিনের মেয়াদের Fixed Deposit (FD) স্কিমে 5.5 শতাংশ সুদের হার পাওয়া যায়।

180 দিন থেকে 210 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6 শতাংশ সুদের হার দেওয়া হয়।
211 দিন থেকে 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.25 শতাংশ সুদের হার পাওয়া যায়।
1 বছর থেকে 2 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.80 শতাংশ সুদের হার দেওয়া হয়।
2 বছর থেকে 3 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 7.00 শতাংশ সুদের হার পাওয়া যায়।
3 বছর থেকে 5 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.75 শতাংশ সুদের হার দেওয়া হয়।
5 বছর থেকে 10 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.50 শতাংশ সুদের হার পাওয়া যায়।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



