buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

এক্সচেঞ্জ ফাইলিং অনুযায়ী SBI ৫,০০০ কোটি টাকা সংগ্রহ করার কথা ভাবছে! কিন্তু কী ভাবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পিওর প্লে ক্রেডিট কার্ড ইস্যুকারী SBI কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস লিমিটেড আজ অর্থাৎ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঘোষণা করেছে যে, তার পরিচালনা পর্ষদ আগামী বুধবার বা ১৮ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈঠক করবে। ইস্যুর মাধ্যমে ৫,০০০ কোটি টাকার তহবিল সংগ্রহের প্রস্তাব নিয়ে আলোচনা ও অনুমোদন করবে। সাথে আরও জানিয়েছে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক ধাপে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হবে।

11

এক্সচেঞ্জ ফাইলিং অনুযায়ী পিওর প্লে ক্রেডিট কার্ড ইস্যুকারী SBI কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস লিমিটেড অ-পরিবর্তনযোগ্য ডিবেঞ্চার (NCDs) ইস্যু করার মাধ্যমে ৫,০০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করতে চলেছে। আর ফাইলিং অনুসারে SBI কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসের এই অর্থ পেতেও কোনো বাধা আসবে না বলেই আশা করছে। কারণ :

  • এক বছরের তুলনায় প্রথম ত্রৈমাসিকে SBI কার্ডসের নিট মুনাফা ০.২% বেড়ে ৫৯৪.৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
  • সংশ্লিষ্ট ত্রৈমাসিকে SBI কার্ড এবং পেমেন্ট পরিষেবাগুলি ৫৯৩.৩ কোটি টাকার নেট লাভ করেছে।
  • অপারেশন থেকে কোম্পানির আয় ১১.৪% বেড়ে ৪,৩৫৮.৬ কোটি টাকা হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের মধ্যে ৩,৯১১.৯ কোটি টাকা ছিল।
  • কার্ড-ইন-ফোর্সের সংখ্যা এক বছরে ১১% বৃদ্ধি পেয়ে ১.৯২ কোটিতে পৌঁছেছে। যা আগের অর্থবছরের একই ত্রৈমাসিকে ১.৭৩ কোটি টাকা ছিল৷
  • SBI কার্ডে ভোক্তাদের খরচও এক বছরে ৪%  বৃদ্ধি পেয়েছে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading