buzywithinfoBuzy With Info
Everything About Business
sbbifig

SBI-র ‘অমৃত বৃষ্টি’! পাবেন প্রায় 8 শতাংশ সুদ, করতে হবে কত দিনের বিনিয়োগ?

ভারতের ব্যাঙ্কিং খাতের অন্যতম বড় নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এবার বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) আনল এই সরকারি ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -র এই বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমের নাম  ‘অমৃত বৃষ্টি’। যাতে 7.25 শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ব্যাঙ্কের শাখার পাশাপাশি, ইন্টারনেট ব্যাঙ্কিং ও YONO অ্যাপের মাধ্যমেও ‘অমৃত বৃষ্টি’-তে বিনিয়োগ করা যাবে।

3

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) 15 জুলাই থেকে ফিক্সড ডিপোজিট (এফডি) -র নতুন এই স্কিমটি চালু করেছে। ‘অমৃত বৃষ্টি’ স্কিমে সাধারণ গ্রাহকরা পাবেন 7.25 শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের 0.50 শতাংশ বেশি সুদ দেবে ব্যাঙ্ক। অর্থাৎ সিনিয়র সিটিজেনরা এই বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) -এ 7.75 শতাংশ সুদের হার পাবেন।

SBI-তে সাধারণ ফিক্সড ডিপোজিটে সুদের হার কত?

7 দিন থেকে 45 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 3.5 শতাংশ সুদের হার দেওয়া হয়। 46 দিন থেকে 179 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 5.5 শতাংশ সুদের হার পাওয়া যায়। 180 দিন থেকে 210 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6 শতাংশ সুদের হার দেওয়া হয়। 211 দিন থেকে 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.25 শতাংশ সুদের হার পাওয়া যায়।

Copy of New in article ads By Sir 2 1

আবার 1 বছর থেকে 2 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.80 শতাংশ সুদের হার দেওয়া হয়। 2 বছর থেকে 3 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 7.00 শতাংশ সুদের হার পাওয়া যায়। 3 বছর থেকে 5 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.75 শতাংশ সুদের হার দেওয়া হয়। 5 বছর থেকে 10 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে 6.50 শতাংশ সুদের হার পাওয়া যায়।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading