buzywithinfoBuzy With Info
Everything About Business
sbfigg

SBI- এর চারটি স্কিমে হবেন ধনী! কোন স্কিমগুলিতে দিচ্ছে দু বছরে ধনী হওয়ার সুযোগ?

অতীত থেকে বর্তমান সময় অব্দি দেশের সাধারণ জনগণের বিনিয়োগ বিকল্প হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FD। আর ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। SBI তার গ্রাহকের জন্য FD সুদের হার বাড়ানো পাশাপাশি কিছু স্পেশাল FD স্কিম অফার করে। যেখানে বিনিয়োগ করলে স্টেট ব্যাংকের গ্রাহকরা সাধারণ FD তুলনায় বেশি সুদ এবং তুলনামূলক ভাবে বেশি রিটার্ণের সুবিধা পান। আজ আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ৪টি স্কিমের সম্পর্কে জানবো। যেখানে অল্প সময়ে FD স্কিমে বেশি সুদ পাওয়া যায়। 

5

আপনি যদি কম সময়ে নিরাপত্তার সাথে বিনিয়োগ করে বেশি রিটার্ণ পেতে চান তবে SBI- এর FD স্কিমে বিনিয়োগ করতে পারেন। ভারতীয় এই সরকারি ব্যাংকের উইকেয়ার, সর্বত্তম, অমৃত কলস নাম স্পেশাল FD স্কিমের ছিল। সম্প্রতি কালে অর্থাৎ ১৫ জুলাই ২০২৪- এ SBI ‘অমৃত বৃষ্টি’ নামক নতুন স্পেশাল FD স্কিম চালু করেছে। চলুন তবে দেখে নেওয়া যাক স্টেট ব্যাংকের ৪টি স্পেশাল FD স্কিমের বিষয় বিস্তারিত তথ্য। –

  1. SBI উইকেয়ার FD স্কিম: SBI- এর WeCare FD স্কিম আদপে প্রবীণ নাগরিকদের জন্য একটি লাভ জনক বিনিয়োগ বিকল্প। যেখানে গ্রাহকদের ৫ থেকে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হয়। আর নর্মাল FD- তে যেখানে ব্যাংক প্রবীণদের অতিরিক্ত ০.৫০% সুদের হার অফার করে থাকে। সেখানে WeCare FD স্কিমে ১% বেশি সুদের হার পান। অর্থাৎ বর্তমানে এই স্কিমে প্রবীণ গ্রাহকরা ৭.৫০% সুদ পাচ্ছেন। 
  1. SBI সর্বত্তম FD স্কিম: SBI- এর সর্বত্তম FD স্কিম কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম, যেমন – NSC, পোস্ট অফিস স্কিম এবং PPF- এর তুলনায় বেশি সুদের হার অফার করে। স্টেট ব্যাংকের এই স্কিমে মাত্র ২ বছরে সর্বত্তম রিটার্ণ পেতে পারেন। যদি এই স্কিমের অধীনে ২ বছরের জন্য বিনিয়োগ করেন তবে সাধারণ গ্রাহক ৭.৪০ এবং প্রবীণ গ্রাহকরা ৭.৯০% হারে সুদ পেয়ে থাকেন। আবার যদি ১বছরের জন্য বিনিয়োগ করেন সেক্ষেত্রে সাধারণ গ্রাহকরা ৭.১০% এবং প্রবীণ গ্রাহকরা ৭.৬০% সুদের হারের সুবিধা পান। আর এই FD স্কিমে ৫ কোটি টাকা পর্যন্ত ডিপোজিট করার সুযোগ রয়েছে। 
  1. SBI ‘অমৃত কলস’ FD স্কিম: SBI- এর   ‘অমৃত কলস’ FD স্কিমের মেয়াদ ৪০০ দিনের। আর এতে বিনিয়োগ করার শেষ তারিখ হল ৩০ সেপ্টেম্বর, ২০২৪। ব্যাংকের মতে এই FD স্কিমে গ্রাহকরা মাসিক ত্রৈমাসিক ও বার্ষিক সুদের হারে পেমেন্ট পেতে পারেন। আর সময়ের আগে টাকা তুললে ০.৫০% থেকে ১%- এর কম সুদ দিতে পারে ব্যাংক। 
New in article ads By Sir

  4. SBI ‘অমৃত বৃষ্টি’ FD স্কিম: ১৫ জুলাই, ২০২৪ থেকে চালু হওয়া SBI -এর স্পেশাল FD স্কিমের মেয়াদ মাত্র ৪৪৪ দিন। গ্রাহকরা SBI-এর ‘অমৃত বৃষ্টি’ FD-তে সর্বাধিক ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। স্কিমে সাধারণ গ্রাহকেরা ৭.২৫% এবং প্রবীণ গ্রাহকরা ৭.৭৫% সুদ পাচ্ছেন।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading