buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাপক লাভ SBI-র! টাকার পরিমাণ জানলে চমকে যাবেন আপনি

সুদ থেকে বিপুল আয় করল দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সুদের থেকে দৈনিক 457 কোটি টাকা আয় করে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে 17035 কোটি টাকা লাভ করেছে এই ব্যাঙ্ক। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। এই প্রান্তিকে 17 হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ব্যাঙ্কের মোট আয়ও বেড়ে হয়েছে 1,22,687 কোটি টাকা।

7 3

শনিবার চলতি আর্থিক বছরের (2024-25) প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) ফলাফল প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে দেখা গিয়েছে, 17,035 কোটি টাকা নীট মুনাফা লাভ করেছে এই ব্যাঙ্ক। যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় 0.9 শতাংশ বেশি। উল্লেখ্য, গত বছরের একই প্রান্তিকে 16,884.29 কোটি টাকা লাভ করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই প্রান্তিকে অর্জিত সুদ 1,11,526 কোটি টাকা, যা গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকে রেকর্ড করা 95,975 কোটি টাকার চেয়ে 16 শতাংশ বেশি।

New in article ads By Sir

এপ্রিল-জুন ত্রৈমাসিকে 57,041 কোটি টাকার তুলনায় 70,401 কোটি টাকায় এসে দাঁড়িয়েছে ব্যাঙ্কের সুদ। যা বার্ষিক ভিত্তিতে 23 শতাংশ বেশি। প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট সুদ থেকে আয় হয়েছে 41,125 কোটি টাকা। গতবছরে একই প্রান্তিকের তুলনায় এই পরিমাণ 5.71 শতাংশ বেশি। গত বছরের একই প্রান্তিকে এই পরিমাণ ছিল 38,905 কোটি টাকা। বর্তমানে SBI-এর শেয়ার 847.75 টাকা। শুক্রবার অর্থাৎ গতকাল যখন বাজার বন্ধ হয়, তখন 1.73 শতাংশ কমে যায়। গত 6 মাসে ব্যাঙ্কটির শেয়ার বিনিয়োগকারীদের প্রায় 32 শতাংশ রিটার্ন দিয়েছে। 5 বছরে বিনিয়োগকারীর পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading