buzywithinfoBuzy With Info
Everything About Business
fixed deposit

শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ড বা গোল্ড ইনভেস্টমেন্ট নয়, ফিক্সড ডিপোজিটে প্রবীণ ব্যক্তিরা পেতে পারেন উচ্চ রিটার্ণ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের প্রবীণ নাগরিকরা ৫ বছরের জন্য ৮.১০% পর্যন্ত সুদের হার পাচ্ছেন। এই হারগুলি সাধারণত ক্ষুদ্র অর্থায়ন বা স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি দ্বারা অফার করা হয়। যারা দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপজিটের জন্য প্রতিযোগীতামূলক রিটার্ন প্রদানে বাজারে নেতৃত্ব দিচ্ছে। ৩ কোটি টাকা পর্যন্ত ডিপোজিটের উপর প্রবীণ নাগরিকদের ৮.১০% সুদের হার দেওয়া হচ্ছে, যার সাথে আয়কর অনুসারে TDS প্রযোজ্য। তবে চলুন দেখে নেওয়া যাক কোন ব্যাংক বা ব্যাংকগুলি প্রবীণ নাগরিকদের জন্য ৮.১০% পর্যন্ত FD সুদের হার অফার করছে। প্রথমেই দেখে নেওয়া হবে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি ৫ বছরের FD সুদের হার।

11
ব্যাংকের নাম৫ বছর মেয়াদী FD সুদের হার
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক৮.১%
AU স্মল ফাইন্যান্স ব্যাংক৭.২৫%
ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক৭.৫০%
জানা স্মল ফাইন্যান্স ব্যাংক৮%
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক৭.৭০%
স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক৭.২৫%
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক৭.৭৫%

বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংক পাঁচ বছরের জন্য বিনিয়োগকারী প্রবীণ নাগরিকদের জন্য প্রতিযোগীতা মূলক FD সুদের হার অফার করছে। সর্বোচ্চ FD হার প্রদান কারী ব্যাংকগুলি হলো–

ব্যাংকের নাম৫ বছর মেয়াদী FD সুদের হার
ইয়েস ব্যাংক৭.৫%
বন্ধন ব্যাংক৬.৬%
অ্যাক্সিস ব্যাংক৭.৩৫%
সাউথ ইন্ডিয়ান ব্যাংক৬.২%
HDFC ব্যাংক৬.৯%
ICICI ব্যাংক ৭.১%
IDFC ফার্স্ট ব্যাংক৭.১০%
ইন্ডাসিন্ড ব্যাংক৭.১৫%
SBM ব্যাংক ইন্ডিয়া ৭.৫০%
RBL ব্যাংক৭.২০%
তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাংক৭.১০%

পাবলিক সেক্টার ব্যাংকগুলির মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৭.০৫% FD সুদের হার প্রদান করে। এর সাথে যে সকল সরকারি ব্যাংক ৫ বছরের FD-তে উচ্চ সুদের হার অফার করে তারা হলো:

ব্যাংকের নাম৫ বছর মেয়াদী FD হার
ব্যাংক অফ বরোদা (BOB)৭%
কানারা ব্যাংক৬.৭৫%
ইন্ডিয়ান ব্যাংক৬.৫০%
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া৬.৭৫%
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)৭.০৫%
পাঞ্জাব ন্যশনাল ব্যাংক (PNB)৬.৭৫%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading