Article By – সুনন্দা সেন

দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) সম্প্রতি নির্দিষ্ট কিছু ফিক্সড ডিপোজিট (FD)-এ ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫% পর্যন্ত সুদের হার বৃদ্ধি করেছে। নতুন এই হার কার্যকর হয়েছে মার্চ, ২০২৬ থেকে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই সুদের হার বৃদ্ধি শুধুমাত্র বড় অঙ্কের ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যেসব গ্রাহক ৩ কোটি টাকা বা তার বেশি টাকার ফিক্সড ডিপোজিট করেন, শুধুমাত্র তারাই এই বাড়তি সুদের সুবিধা পাবেন। অন্যদিকে সাধারণ গ্রাহকদের জন্য ৩ কোটি টাকার নীচে যেসব রিটেইল FD রয়েছে, তাদের সুদের হারে কোনো পরিবর্তন করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মতে, এই পদক্ষেপের মাধ্যমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মূলত বড় বিনিয়োগকারিদের আকৃষ্ট করতে চাইছে। বর্তমানে বাজারে সুদের হার ও আর্থিক পরিস্থিতি ওঠানামার মধ্যে ব্যাংকগুলি তাদের ডিপোজিট বেস শক্তিশালী করতে চাইছে। অর্থাৎ বড় বিনিয়োগকারীরা এই সুযোগে বেশি রিটার্ণ পেতে পারেন। অন্যদিকে সাধারণ গ্রাহকদের জন্য FD এখনও আগের মতোই রয়েছে। ফলে ছোট বিনিয়োগকারীদের অন্য বিনিয়োগ বিকল্প নিয়েও ভারতে হতে পারে।
SBI নির্দিষ্ট কিছু মেয়াদের জন্য তার FD-এর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বা bps বাড়িয়েছে। যারপরে নতুন বা রিভাইসড সিনিয়র সিটিজেনের জন্য FD সুদের হার দাঁড়িয়েছে,
| FD মেয়াদ | বর্তমান FD হার | নতুন FD suder Har |
| ৭ দিন থেকে ১৪ দিন | ৫% | ৫% |
| ১৫ দিন থেকে ৪৫ দিন | ৫.৫% | ৫.৫% |
| ৪৬ দিন থেকে ১৭৯ দিন | ৫.৬% | ৫.৮৫% |
| ১৮০ দিন থেকে ২১০ দিন | ৬.১% | ৬.৩৫% |
| ২১১ দিন থেকে ১ বছরের কম সময় | ৬.১% | ৬.৩৫% |
| ১ বছর থেকে ২ বছরের কম সময় | ৬.৭৫% | ৭% |
| ২ বছর থেকে ৩ বছরের কম সময় | ৬.৬৫% | ৬.৬৫% |
| ৩ বছর থেকে ৫ বছরের কম সময় | ৬.৫% | ৬.৫% |
| ৫ বছর থেকে ১০ বছর | ৬.৫% | ৬.৫% |




