buzywithinfoBuzy With Info
Everything About Business
fixed deposit

দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলি ৬.৬৫% পর্যন্ত সুদের হার অফার করছে! কোন কোন ব্যাংক এবং কোন FD মেয়াদে করছে অফার? জানুন আপনিও

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নিশ্চিত রিটার্ণ পেতে এবং কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পছন্দ করা বিনিয়োগকারীদের জন্য FD (ফিক্সড ডিপোজিট) একটি শীর্ষ বিকল্প। ভারতীয় ব্যাংকগুলি বিভিন্ন মেয়াদে তাদের সামর্থ অনুযায়ী সর্বোচ্চ সুদের হার প্রদান করে থাকে। আজকের আলোচিত ব্যাংকগুলি ৩ বছরের মেয়াদের FD-তে সর্বোচ্চ সুদের হার অফার করছে। ১ কোটি টাকা পর্যন্ত তিন বছরের FD-তে সেরা সুদ প্রদানকারীদের তালিকায় সরকারি, বেসরকারি উভয় রয়েছে। যেটি ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের পরিপ্রেক্ষিতে ব্যাংকবাজার কর্তৃক সংকলিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সুদের হারগুলি আবাসিক, খুচরা এবং সাধারণ নাগরিকদের জন্য। আর তালিকাটি হলো –

11
  1. ইন্ডাসিন্ড ব্যাংক:  এটি ৩ বছরের FD-তে ৬.৬৫% সুদ অফার করছে, যা বেসরকারি ব্যাংকগুলির মধ্যে সর্বোচ্চ হার। এই হারের সাথে বিনিয়োগকারীরা ১ লক্ষ টাকার FD-তে তিন বছর পর মোট ১,১৯,৯৫০ টাকা পাবেন।
  1. এক্সিস ব্যাংক এবং ICICI ব্যাংক:  এই দুই ব্যাংক সুদের হারের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যাংক দুটিতে ১ লক্ষ টাকার FD-তে ৩ বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৬% হারে আপনারা আমানত হিসাবে ১,১৯,৮০০ টাকা পাবেন। 
  1. কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং HDFC ব্যাংক:  এই ব্যাংকগুলি একটু কম ৬.৪% সুদের হার অফার করছে আমানতকারীদের ৩ বছরের FD-তে। যদি কেউ ১ লক্ষ টাকার FD করেন, তবে তিনি ১,১৯,২০০ টাকা পাবেন।
  1. ব্যাংক অফ বরোদা (BOB) এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া:  তিন বছর মেয়াদের FD-তে এই দুটি ব্যাংকও ৬.৪% সুদের হার অফার করছে। অর্থাৎ কেউ ১ লক্ষ টাকার FD করেন, তবে তিনি ১,১৯,২০০ টাকা পাবেন।
  1. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI):  দেশের শীর্ষ সরকারি ব্যাংকটি তার আমানতকারীদের তিন বছরের FD-তে ৬.৩% পর্যন্ত সুদের হার অফার করছে। অর্থাৎ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে তিন বছর পর আপনারা ১,১৮,৯০০ টাকা পাবেন। 
  1. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং কানারা ব্যাংক:  এই দুই পাবলিক সেক্টর ব্যাংক তাদের আমানতকারীদের জন্য তিন বছর মেয়াদী FD-এর জন্য এই তালিকার সবচেয়ে কম ৬.২৫% সুদের হার অফার করছে। তাই ১ লক্ষ টাকা বিনিয়োগে মেয়াদপূর্তিতে ১,১৮,৭০০ কোটি টাকা লাভের সুযোগ রয়েছে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading