buzywithinfoBuzy With Info
Everything About Business
upi

বিশেষ লেনদেনের জন্য UPI লিমিট বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হলো; কোন কোন বিভাগের ক্ষেত্রে বাড়ানো হয়েছে এবং নতুন সীমা কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আয়কর রিটার্ন বা ITR ফাইল জমা করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। অর্থাৎ হাতে আর কিছু দিনই রয়েছে। এমন অবস্থায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI তার UPI-এর মাধ্যমে লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে। তবে এটি শুধুমাত্র সেইসব সত্তার জন্য যারা কর প্রদানের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভাগে পড়ে। এছাড়াও NPCI ২৪ ঘন্টার মধ্যে লেনদেনের সীমা ১২টি বিভাগের জন্য বাড়িয়েছে, আর এটি প্রতি লেনদেনের জন্য। যা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। সার্কুলার অনুসারে, ইস্যুকারী ব্যাংকদের ২৪ ঘন্টার জন্য লেনদেনের সীমা নির্ধারিত করতে হবে বা অতিরিক্ত সীমা অতিক্রম করছে কিনা সেটাও নজরে রাখতে হবে। 

11

NPCI এই সামগ্রিক লেনদেনের সীমা নির্ধারণ করেছে। তবে এটি সদস্য ব্যাংকগুলিকে তাদের নির্দিষ্ট নীতি অনুসারে তাদের অভ্যন্তরীণ সীমা নির্ধারনের নমনীয়তা দিয়েছে। আর এই সীমাগুলি শুধুমাত্র যাচাইকৃত ব্যবসায়ীদের সাথে P2M (ব্যক্তি থেকে মার্চেন্ট) লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। P2P (পার্সোন-টু-পার্সোন)- এর ক্ষেত্রে প্রতিদিনের লেনদেন সীমা ১ লক্ষ টাকায় অপরিবর্তিত থাকবে। আর নতুন সীমা ১৫ সেপ্টেম্বর, ২০২৫- এর মধ্যে কার্যকর করতে হবে। চলুন তবে নীচের একটি তালিকায় ২৪ ঘন্টার জন্য নতুন নির্ধারিত লিমিটসের বিষয় জেনে নেওয়া যাক –

বিভাগপূর্ববর্তী সীমা (প্রতি লেনদেন)নতুন ক্রমবর্ধমান সীমা (২৪ ঘণ্টায়)
ক্যাপিটাল মার্কেট২ লক্ষ টাকা১০ লক্ষ টাকা
বীমা২ লক্ষ টাকা১০ লক্ষ টাকা
সরকারি ই-মার্কেট প্লেস১ লক্ষ টাকা১০ লক্ষ টাকা
ট্রাভেল বা ভ্রমণ১ লক্ষ টাকা১০ লক্ষ টাকা
ক্রেডিট কার্ড পেমেন্ট২ লক্ষ টাকা৬ লক্ষ টাকা
কালেকশন (যা লোন, EMI কভার করে)২ লক্ষ টাকা১০ লক্ষ টাকা
জুয়েলারি১ লক্ষ টাকা৬ লক্ষ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading