Article By – সুনন্দা সেন

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI কর্তৃক দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, জুলাই মাসে জনপ্রিয় ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)- এর মাধ্যমে লেনদেনের সংখ্যা জুলাই মাসে রেকর্ড সর্বোচ্চ ১৯.৪৭ বিলিয়নে পৌঁছেছে। মূল্যের দিক থেকে এটির পরিমাণ ছিল ২৫.০৮ লক্ষ কোটি টাকা। যা মে মাসের রেকর্ড লেনদেন মূল্য সর্বোচ্চ ২৫.১৪ লক্ষ কোটি টাকার পর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন সংখ্যার দিক থেকে সর্বোচ্চ সংখ্যা ছিল মে মাসে ১৮.৬৭ বিলিয়ন। যা জুন মাসে কমে ১৮.৩৯ বিলিয়নে দাঁড়ায় এবং লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪.০ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ জুন মাসের তুলনায় জুলাই মাসে লেনদেন পরিসংখ্যা ও পরিমাণ যথাক্রমে ৫.৮% এবং ৪.৩% বৃদ্ধি পায়।
এমনকি গড় দৈনিক লেনদেনের সংখ্যা বেড়ে ৬২৮ মিলিয়নে পৌঁছেছে। কারণ বর্তমানে ভারতের সমস্ত ডিজিটাল লেনদেনের ৮৫% UPI দ্বারা পরিচালিত হয়। এর প্রভাব জাতীয় সীমানাও ছাড়িয়ে গেছে। আর এটি বিশ্বব্যাপী রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্টের প্রায় ৫০% কে শক্তি প্রদান করে। এই জন্যে বার্ষিক ভিত্তিতে UPI-এর ভ্যালু ৩৫% বৃদ্ধি পেয়েছে। যেখানে জুলাই, ২০২৪- এর তুলনায় মোট লেনদেন মূল্য ২২% বৃদ্ধি পেয়েছে। জুন মাসে PhonePe মোট UPI লেনদেনের ৪৬.৫% এবং মোট লেনদেন মূল্যের প্রায় ৫০% ছিল। Google Pay মোট লেনদেনের ৩৫.৬% এবং মূল্যের প্রায় ৩৫% ছিল। যেখানে Paytm মোট UPI লেনদেনের ৬.৯% এবং মূল্যের দিক থেকে ৫.৬% – এর অংশীদার ছিল। জুলাই মাসের হিসেব এখনো পাওয়া যায়নি।
স্পাই মানির প্রতিষ্ঠাতা ও CEO দিলীপ মোদি বলেন, এই উত্থান ন্যানোপ্রেনিউর (ক্ষুদ্র ব্যবসায়ী), খুচরা বিক্রেতা এবং শেষ-মাইল ইউসার (গ্রাহক)- দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর স্পষ্ঠ হয় যে কত সংখ্যক মানুষ ডিজিটাল পেমেন্টকে লেনদেনের পদ্ধতি হিসাবে নির্বাচন করেছে। যা নগদের উপর নির্ভরতা হ্রাস করতে সাহায্য করেছে। UPI প্ল্যাটফর্মগুলি ডিজিটাল লেনদেনের মেরুদন্ড হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে। এছাড়া কেবল দেশের মধ্যে নয় ভারতের সাথে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স এবং মরিশাস সহ সাতটি দেশ UPI-কে সমর্থন করার সাথে নিজেদের শেষে করেছে। বিশেষ করে ফ্রান্সে প্রবেশ একটি মাইলফলক, কারণ এটি ইউরোপে UPI- এর প্রথম পদক্ষেপ।




