Article By – সুনন্দা সেন

UPI পরিচালনাকারী ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) অনুসারে, ভারতের মোবাইল পেমেন্টের জগতের অন্যতম মাধ্যম। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) আগস্ট মাসে ২০ বিলিয়ন মাসিক লেনদেনের মাইলফলক অতিক্রম করেছে। ২০২৫ সালের আগস্টে প্ল্যাটফর্মটিতে ২০.০১ বিলিয়ন লেনদেন রেকর্ড করা হয়েছে। যেখানে জুলাই মাসে UPI- এর দ্বারা ১৯.৪৭ বিলিয়ন লেনদেন সম্পন্ন হয়েছিল। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মটি আগস্ট মাসে মোট লেনদেন মূল্য ২৪.৮৫ লক্ষ কোটি টাকা দেখেছে। যা ২০২৫ সালের জুলাই মাসে রেকর্ড করা ২৫.০৮ লক্ষ কোটি টাকার তুলনায় সামান্য কম।
২০২৪ সালের আগস্ট মাসে UPI প্রায় ১৫ বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে, যেখানে প্ল্যাটফর্মটি বছরে ৩৩% বৃদ্ধি পেয়েছে। মাসের শুরুতে অর্থাৎ ২আগস্ট প্রথমবারের মতো দৈনিক UPI লেনদেন ৭০০ মিলিয়নের সীমা অতিক্রম করে এবং কয়েকদিন পরে প্ল্যাটফর্মটি ৭২১ মিলিয়ন লেনদেন প্রক্রিয়া করে। এছাড়া সরকার UPI-এর জন্য প্রতিদিন এক বিলিয়ন (১০০ কোটি) লেনদেনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা কাছাকাছি বলে মনে হচ্ছে। আর প্ল্যাটফর্মটি বর্তমান বৃদ্ধির হারে আগামী বছরের যেকোনো সময় এটি অর্জন করবে।
সাম্প্রতিক বছরগুলির তুলনায় বৃদ্ধি কমে গেলেও, গত দুই বছরে দৈনিক লেনদেনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০২৩ সালের আগস্টে UPI প্রতিদিন প্রায় ৩৫ কোটি লেনদেন নিবন্ধন করছিল এবং গত বছরের আগস্ট মাসে UPI দৈনিক প্রায় ৫০ কোটি লেনদেন দেখেছিল। যেখানে চলতি বছরে তা দাঁড়িয়েছে ৭০০ মিলিয়নেরও বেশি। মার্চেন্ট পেমেন্টের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) এর জন্য ক্রমবর্ধমান দাবির মধ্যে UPI-এর নতুন রেকর্ড তৈরি হয়েছে। যা হল পেমেন্ট কমিশন, এটি ব্যবসায়ীরা ব্যাংক সহ পেমেন্ট সংস্থাগুলিকে প্রদান করে। অবশ্য গত এক বছর ধরে, ফিনটেক এবং পেমেন্ট কোম্পানিগুলি বৃহৎ ব্যবসায়ী এবং উচ্চ-মূল্যের ব্যবসায়ী লেনদেনের জন্য একটি প্রান্তিক MDR আরোপের জন্য কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করে আসছে।




