Article By – সুনন্দা সেন

IDBI ব্যাংক উৎসব ফিক্সড ডিপোজিট (FD)-এর সুদের হার সংশোধন করেছে। এই বিশেষ পরিকল্পনার অধীনে ব্যাংকটি বিশেষ মেয়াদের জন্য চমকপ্রদ সুদের হার অফার করছে। ১৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে IDBI ব্যাংক ৪৪৪ দিন, ৫৫৫ দিন এবং ৭০০ দিনের জন্য সংশোধিত সুদের হার প্রকাশ করেছে, সাথে বিনিয়োগকারীদের উক্ত দিন থেকে সংশোধিত সুদের হার প্রদান করছে। এক্ষেত্রেও ব্যাংকটি প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদের হার অফার করছে সাধারণ গ্রাহকদের সাপেক্ষে। চলুন তবে উৎসব FD-এর সংশোধিত সুদের হারের তালিকায় চোখ রাখা যাক –
মেয়াদ | বার্ষিক সুদের হার | |
| সাধারণ নাগরিক | প্রবীণ নাগরিক | |
| ৪৪৪ দিন | ৬.৬০% | ৭.১০% |
| ৫৫৫ দিন | ৬.৬৫% | ৭.১৫% |
| ৭০০ দিন | ৬.৫০% | ৭% |
এছাড়া ব্যাংকটি ১৩ জানুয়ারি, ২০২৫ থেকে ৮০ বছর বা তার বেশি বয়সী গ্রাহকদের জন্য বিশেষ FD স্কিম চালু করেছে। এই পরিকল্পনায় ব্যাংকটি ৪৪৪ দিনের FD-তে ৭.২৫%, ৫৫৫ দিনের FD-তে ৭.৩০% এবং ৭০০ দিনের FD-তে ৭.১৫% সুদের হার অফার করে থাকে। আবার IDBI ব্যাংকের‘বসুন্ধরা গ্রিণ ডিপোজিট’- এর অধীনে সাধারণ আমানতকারীরা ৬.৩৪% এবং প্রবীণ গ্রাহকরা ৬.৮৫% সুদের হারের সুযোগ পেয়ে থাকেন। আর SSP/SSP প্লাসের অধীনে ব্যাংকটি সাধারণ নাগরিকদের (১-২ বছর এবং ২-৩ বছর) জন্য ৬.৫৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.০৫% সুদ প্রদান করে। তারপরে ৩-৫ বছরের মেয়াদে, সাধারণ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার যথাক্রমে ৬.৩৫% এবং ৬.৮৫% নির্ধারিত হয়েছে।




