buzywithinfoBuzy With Info
Everything About Business
upi

কোন কোন উপসাগরীয় দেশে UPI উপলব্ধ রয়েছে? বিশ্বব্যাপী নেটওয়ার্কে যুক্ত হওয়া দেশগুলির বিষয় আপনারও জেনে নেওয়া আবশ্যক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতে ডিজিটাল পেমেন্ট প্রসারের জন্য ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI দ্রুত বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষন করছে। আর এর প্রসার এখন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে GCC দেশগুলিতে UPI ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI দ্বারা তৈরি UPI, বর্তমানে সবচেয়ে সফল ফিনটেক উদ্ভাবনগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। যা ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে ২০ ট্রিলিয়ন ডলারেরও বেশি লেনদেনের সাক্ষী হয়েছে। এছাড়া NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম লিমিটেড বা NIPL বিশ্বব্যাপী UPI-এর সম্প্রসারণকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যার লক্ষ্য ২০২৮-২৯ সালের মধ্যে বিশ্বব্যাপী ২০টি দেশে UPI-এর সম্প্রসারণ। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, ফ্রান্স, হংকং সহ ১২টি দেশে UPI চালু করা হয়েছে।

July 18 New in article ads By Sir 1

এছাড়া উপসাগরীয় বা GCC (Gulf Cooperation Council)-এর চারটি দেশে বর্তমানে UPI উপলব্ধ। আরও কিছু দেশ শীঘ্রই UPI নেটওয়ার্কে যোগ দেবে বলে জানা যাচ্ছে। তবে যোগ দেওয়া চারটি GCC-এর বিষয় জেনে নেওয়া যাক। –

  1. সংযুক্ত আরব আমিরাত (UAE): GCC-এর প্রথম দেশ হিসাবে UPI পেমেন্ট চালু করেছে। ২০২২ সালে Neopay অ্যাপের মাধ্যমে UAE চালু করে UPI লেনদেন। যার ফলে ভারতীয় প্রবাসীরা তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর লিঙ্কড করে এবং ভারতীয় সিম কার্ডের প্রয়োজন ছাড়াই লেনদেন করতে সক্ষম হোন। এমনকি দেশটি NRI-এর পাশাপাশি পর্যটকদের জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য ভাবে উন্নত করেছে। ভারতীয় পর্যটকদের একটি উল্লেখযোগ্য অংশের ২০২৪ সালে লেনদেন ৫.২৯ মিলিয়ন ক্রশ করতে চলেছে। 
  1. ওমান: ২০২৩ সালে সিঙ্গাপুর, নেপাল, UAE, ভুটান, মালয়েশিয়া এবং ফ্রান্সের পরে ওমান (oman) UPI এবং Rupay গ্রহণকারী সপ্তম দেশ হয়ে উঠেছে। ৪ অক্টোবর, ২০২২-এ NPCI, NIPL এবং সেন্ট্রাল ব্যাংক অফ ওমানের মধ্যে স্বাক্ষরিত একটি সমখোতা দ্বারা ওমানের এই যাত্রা শুরু হয়। 
  1. কাতার:  ২০২৩ সালে কাতার UPI পেমেন্টের যাত্রা শুরু করে। যার ফলে ভারতীয় পর্যটক, বাসিন্দা এবং অন্যান্য ব্যবসায়ীদের জন্য Googlepay, Phonepe এবং Paytm-এর মতো জনপ্রিয় UPI অ্যাপের ব্যবহারে অর্থপ্রদান সহজ হয়ে উঠেছে। তবে ২০২৪ সালে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং কাতার ন্যাশনাল ব্যাংক (QNB) হাত মিলিয়েছিল। 
  1. সৌদি আরব:  UPI নেটওয়ার্কে সৌদি আরব আর একটি গুরুত্বপূর্ণ সংযোজন। যেখানে NRI রা ইতিমধ্যে সৌদি (+966) মোবাইল নম্বরগুলির সাথে তাদের ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করতে সক্ষম হয়েছে। যার মাধ্যমে সৌদি আরবে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য Phonepe এবং Google pay-এর মতো UPI অ্যাপগুলি ব্যবহার করে সহজ হয়ে উঠেছে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading