Article By – সুনন্দা সেন

ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিশ্বব্যাংক ১.৫ বিলিয়ন ডলারের একটি বড় আর্থিক সহায়তা (Financial Assistance) প্যাকেজ অনুমোদন করেছে। এই অর্থ মূলত দেশের কাঠামোগত বা স্ট্রাকচারাল রিফর্মস এগিয়ে নেওয়া এবং বেসরকারি খাতে আরও বেশি কর্মসংস্থান তৈরির জন্য ব্যবহার করা হবে। এই প্যাকেজের লক্ষ্য হলো ব্যবসা শুরু ও পরিচালনা আরও সহজ করা, বিনিয়োগের পরিবেশ উন্নত করা, দক্ষতা উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়া এবং উৎপাদন ও পরিষেবা খাত বেসরকারি বিনিয়োগ বাড়ানো।
সরকার আশা করছে, এর ফলে দেশীয় ও বিদেশী সংস্থাগুলি ভারতে আরও বেশি বিনিয়োগ করছে। যার ফলে নতুন শিল্প গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। বিশ্ব ব্যাংকের মতে, ভারতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে শুধু সরকারি ব্যয় নয়, বেসরকারি খাতের অংশগ্রহণও বাড়ানো জরুরি। তাই এই সহায়তা শুধু ঋণ নয়, বরং অর্থনৈতিক সংস্কারের গতি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যদি এই সংস্কারগুলি সফলভাবে বাস্তবায়িক হয়, সেক্ষেত্রে আগামী কয়েক বছরে বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ বাড়তে পারে। বিশেষ করে উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি এবং পরিষেবা খাতে নতুন নিয়োগের সম্ভাবনা তৈরি হভে। এছাড়া ব্যবসা করা সহজ হলে ছোট ও মাঝারি ইন্ডাস্ট্রি ও সম্প্রসারণের সুযোগ পাবে। যা স্থানীয় স্তরেও কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। যদি পরিকল্পনাগুলি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে এটি ভারতের অর্থনীতি ও চাকরির বাজারের জন্য দীর্ঘমেয়াদে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।




