buzywithinfoBuzy With Info
Everything About Business
adgrfig

চিন থেকে কর্মীদের আনতে চাইছে আদানি গ্রুপ! ভিসা নিয়ে সমস্যায় সংস্থা

সৌর উৎপাদন প্রকল্পে সাহায্য করার জন্য আটটি চিনা সংস্থাকে বেছে নিয়েছে Adani group। তাতেই অসন্তুষ্ট কংগ্রেস। দেশের করদাতাদের টাকা চিনা কোম্পানিগুলোকে উপকৃত করছে বলে অভিযোগ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিন্দায় সরব কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, চিন থেকে ভারতের আমদানি 2018-19 সালে 70 বিলিয়ন মার্কিন ডলার ছিল। 2023-24 সালে তা 101 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। 

Copy of ONLY Text Ads Banner BWI News 2

প্রসঙ্গত, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের মাধ্যমে করদাতাদের বৃহৎ প্রাপক, তার সৌর উৎপাদন প্রকল্পে সহায়তা করার জন্য আটটি চিনা কোম্পানিকে বেছে নিয়েছে Adani group। পাশাপাশি, 30 জন চিনা শ্রমিকের জন্য ভিসা দেওয়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছে কেন্দ্রের কাছে। সে বিষয়টাই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তবে আপনাদের জানিয়ে রাখি, শ্রমিকদের ভিসা দেওয়ার সম্পর্কে এখনও পর্যন্ত পুরোপুরি কোনও তথ্য পাওয়া যায়নি। আর এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তায় আছে আদানি গ্রুপ।

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ 2023 সালে Adani group-কে বড় সংকটের মুখে ফেলে 2023 এর জানুয়ারির শেষের দিকে হিন্ডেনবার্গের রিপোর্টের কারণে আদানির সম্পত্তির শেয়ার দর কমে যায়। শেয়ার বাজারেও আদানিদের স্টকগুলো বিধ্বস্ত হয়। তবে বর্তমানে আদানি গ্রুপের অবস্থার আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। হিন্ডেনবার্গ ধাক্কা সামলে ফের নিজের জায়গায় ফিরেছে আদানি গ্রুপ গুগল পে, ফোনপের সঙ্গে টক্কর দিতে ই-কমার্স এবং পেমেন্ট বিভাগে নাম লেখাতে চাইছে গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এর লাইসেন্সের জন্য আদানি গ্রুপ আবেদন করেছে কিনা তা অবশ্য জানা যায়নি।

Adani group
BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading