Article By – সুনন্দা সেন

আজ (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) আদানি গ্রুপ পাম্পড স্টোরেজ, সিমেন্ট, স্মার্ট মিটার, মাইনিং (খনিজ) এবং থার্মাল এনার্জি সহ একাধিক খাতে ১,১০,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে যে এই সিদ্ধান্তটি ২০৩০ সালের মধ্যে ১,২০,০০০ বেশি কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে। গৌতম আদানি বলেন, এগুলি কেবল বিনিয়োগ নয়। এগুলি একটি মাইলস্টোর জার্নির অংশ। যা দেশের শিল্প এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া তিনি আরও বলেন যে, তার কোম্পানি রাজ্য সরকারের সাথে ১,০০,০০০ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগের জন্য অ্যাডভান্স আলোচনা করছে।
তবে বিনিয়োগটি পশ্চিমবঙ্গের জন্য নয়। ভোপালে মধ্যপ্রদেশ গ্লোবাল ইনভেস্টর সামিট, ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি MP-এর প্রতি তার প্রতিশ্রুতি পুনব্যক্ত করেন। গ্রুপটি ইতিমধ্যেই মধ্যপ্রদেশের এনার্জি, অবকাঠামো, উৎপাদন, সরবরাহ এবং কৃষি ব্যবসায় ৫০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। যার ফলে ২৫,০০০-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একটি প্রেস রিলিজে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, নতুন বিনিয়োগগুলি রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। এছাড়া এটি দেশের স্বনির্ভরতা এবং উদ্ভাবনের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
আদানি গ্রুপ মধ্যপ্রদেশের অর্থনৈতিক উচ্চাকাঙ্খাকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই মাসের শুরুতে জিত আদানির বিয়ে উপলক্ষে আদানি গ্রুপ সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে ১০,০০০ কোটি টাকার অনুদানের ঘোষণা করেছিলেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দক্ষতা উন্নয়ন খাতে সুবিধাবঞ্চিতদের জন্য সাশ্রয়ী মূল্যের এবং অ্যাক্সেসযোগ্য অবকাঠামো তৈরিতে মনোনিবেশের পর এই ঘোষণা আসে। আদানি গ্রুপ MP-এর একটি গ্রিনফিল্ড স্মার্ট সিটি প্রজেক্ট, একটি বড় বিমানবন্দর প্রকল্প এবং কোল গ্যামিফিকেশন প্রজেক্টের বিষয় আলোচনা করছেন।




