অন্যায্য শ্রম অনুশীলনের অভিযোগ উঠল টাটা গ্রুপের অংশ Air India Express – এর বিরুদ্ধে। অভিযোগ এনেছে ওই বিমান সংস্থারই ক্রু সদস্যদের ইউনিয়ন। সমস্যা সমাধানে লেবার কমিশনারের লিখিত আবেদন জানিয়ে 28 জুন কেন্দ্রীয় লেবার কমিশনারকে চিঠি দিয়েছে ভারতীয় মজদুর সংঘের আওতায় থাকা Air India Express Employees Union (AIXEU)। ক্রু সদস্যদের এবং এয়ারলাইন ম্যানেজমেন্টের মধ্যে বিরোধ চলাকালীন কেন্দ্রীয় লেবার কমিশনারের কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর।
Air India Express Employees Union -এর অভিযোগ, Air India তাদের ম্যানেজমেন্টে এমন কিছু ব্যবস্থা গ্রহণ করছে, যা ভালো শিল্প এর জন্য একেবারেই ভালো নয়। অন্যায্য শ্রম অনুশীলন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে Air India -এর বিরুদ্ধে। Air India Express Employees Union -এর আরও অভিযোগ, 6 থেকে 8 মে অসুস্থতার কারণে ছুটি নেওয়া ক্রু সদস্যদের উপর অভিযোগপত্র জারি করা হয়েছে।

সরকারি প্রকল্পের কোর্স
এমনকি কিছু ইউনিয়ন সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হচ্ছে। তবে, এ বিষয়ে অবশ্য মুখ খোলেনি Air India Express । আসলে, গত 7 মে ম্যানেজমেন্টের বিরোধিতায় এয়ারলাইনেই ধর্মঘটে বসেন Air India Express – এর প্রায় 200 জন ক্রু সদস্য। যার কারণে বাতিল করা হয় শতাধিক বিমান। তাতেই ক্ষুব্ধ হয়ে 25 জন ক্রু সদস্যের ছাটাই করে দেওয়ার পাশাপশি, বাকি ক্রু সদস্যের কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেয় এয়ারলাইন ম্যানেজমেন্ট।
তবে, 9 মে উভয় পক্ষের মধ্যে আলোচনার পর একটি সমঝোতা হয় এবং আবার কাজে ফেরানো হয় ছাঁটাই করে দেওয়া ক্রু সদস্যদের। এরই মধ্যে ফের 28 জুন, ইউনিয়ন লেবার কমিশনারকে একটি চিঠি লিখে Air India Express – এর বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ আনে। এ বিষয়ে কেন্দ্রীয় লেবার কমিশনারের হস্তক্ষেপ দাবি করেছে ইউনিয়ন।
Article By – আস্তিক ঘোষ





