buzywithinfoBuzy With Info
Everything About Business
Air India

টাটার হাত ধরে ফের ঘুরে দাঁড়াচ্ছে এয়ার ইন্ডিয়া! দারুণ রিপোর্ট এল সামনে

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

টাটা গ্রুপের সঙ্গে এবার ঘুরতে শুরু করেছে এয়ার ইন্ডিয়ার ভাগ্যের চাকা। অর্ধেকেরও কম হয়েছে কোম্পানির লোকসান। টাটা সন্সের 2024 অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট অনুসারে, টাটা গ্রুপের এয়ারলাইন ব্যবসার লোকসান আগের আর্থিক বছরে 15,414 কোটি টাকা থেকে কমে 6,337 কোটি টাকা হয়েছে। এর মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, টাটা এসআইএ এয়ারলাইন্স (ভিস্তারা) এবং এআইএক্স কানেক্ট (এয়ারএশিয়া ইন্ডিয়া)।

6

টাটা গ্রুপের ডিজিটাল এবং ইলেকট্রনিক্স ব্যবসা 148 শতাংশ বৃদ্ধি পেয়ে 1,612 কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। মোট লোকসান 1,723 কোটি টাকা থেকে 2,223 কোটি টাকায় বেড়েছে। টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি হল টাটা সন্স। 2022 সালে এয়ার ইন্ডিয়া কিনে নেয় টাটা গ্রুপ। প্রায় সাত দশক পর দেশে ফিরেছে প্রতিষ্ঠানটি। 2024 সালের অর্থবর্ষে সর্বোচ্চ 51,365 কোটি টাকা রেকর্ড আয় করেছে এয়ার ইন্ডিয়া। এই পরিমাণ গত বছরের তুলনায় 24 শতাংশ বেশি।

10

বর্তমানে টাটা গ্রুপের ফোকাস এয়ারলাইন সেক্টরে। এভিয়েশন এবং ই-কমার্সের চ্যালেঞ্জগুলো কার্যকর কৌশলের মাধ্যমে ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে। তবে তা সহজ হবে না। দেশের জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাই তাদের মধ্যে টাটার এগিয়ে থাকা গুরুত্বপূর্ণ। স্বতন্ত্র ভিত্তিতে এয়ার ইন্ডিয়া 2024 সালে নিজেদের লোকসান 4,444 কোটি টাকায় নামিয়ে এনেছে। 2023 সালে 11,388 কোটি টাকা থেকে 23 শতাংশ বৃদ্ধি পেয়ে 38,812 কোটি টাকা হয়েছে৷ ভিস্তারা ব্র্যান্ড পরিচালিত টাটা এসআইএ এয়ারলাইনস, 2024 অর্থবর্ষে টার্নওভারে 29 শতাংশ বৃদ্ধি পেয়ে 15,191 কোটি টাকায় এসেছে।  শুধু তাই নয়, গত বছরের 1,394 কোটি টাকা থেকে 581 কোটি টাকার লোকসান কমিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading