buzywithinfoBuzy With Info
Everything About Business
fmcgffig

শেয়ার বাজারে ধ্বস নামলেও বাজেটের জন্য FMCG সেক্টর দেখবে বৃদ্ধির মুখ! এই বিষয় বাজার বিশেষজ্ঞদের মতামত কী?

মঙ্গলবার (২৩জুলাই, ২০২৪) সংসদ ভবনে ২০২৪-২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার পরে শেয়ার বাজারে ধ্বস দেখতে পাওয়া যায়। আবার বেশকিছু সেক্টরে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। আর আগামী দিনেও বাজেটকে ঘিরে একাধিক সেক্টরে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে। অবশ্য বাজার বিশেষজ্ঞদের এক বিরাট অংশ দাবি করছে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর প্যাকেট জাত ভোগ্যপণ্যের চাহিদায় দূর্দান্ত বৃদ্ধি লক্ষ্যনীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। 

6

এর পাশাপাশি বাজার বিশেষজ্ঞরা বলেছেন, প্যাকেটজাত ভোগ্য পণ্যগুলির চাহিদা ব্যপকভাবে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। আর বাজেট ২০২৪-২৫ – এ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গ্রামীণ উন্নয়নে ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে। যে কারণে FMCG খাতের পণ্যের একটি উচ্চ বৃদ্ধি সম্ভাবনা প্রত্যাশা করছে বিশেষজ্ঞরা। 

এছাড়া এই খাতের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, গ্রামীণ উন্নয়নে সহায়ত, পরিকাঠামোগত উন্নয়নে বাড়তি গুরুত্বপ্রদান এবং কর্মসংস্থানের সৃষ্টি দেশের গ্রামীণ অঞ্চলগুলিতে FMCG পণ্যগুলির চাহিদা বাড়িয়ে তুলবে। যার দরুণ এই সেক্টরে বিক্রি বাড়বে। কারণ FMCG- এর সামগ্রিক বিক্রির এক তৃতীয়াংশ আসে গ্রাম বা শহর থেকে দূরে অবস্থিত প্রত্যন্ত অঞ্চল থেকে। 

New in article ads By Sir

এই বিষয় মন্তব্য করার সময় ডাবর ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার মোহিত মালহোত্রা জানিয়েছেন, বাজেটে গ্রামীণ এবং শহুরে অঞ্চলের উন্নয়ণে যে ঘোষণা করা হয়েছে তা গ্রামীণ এলাকার খরচ বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। যা FMCF কোম্পানিগুলির বৃদ্ধির কারণও হবে। পাশাপাশি শেয়ার বাজারে এই সেক্টরের কোম্পানিগুলির স্টকে সাধারণ মানুষের বা বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিও বজায় থাকবে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading