শিল্পপতি Gautam Adani দক্ষিণ ভারতে নির্মিত নতুন মেগা পোর্ট ভিজিনজামে তাঁর বিনিয়োগ দ্বিগুণ করে 2.4 বিলিয়ন মার্কিন ডলার করতে চলেছেন৷ দ্রুত বন্দর সম্প্রসারণ করাই তাদের লক্ষ্য। বিশ্বের সবচেয়ে বড় জাহাজ সেখানে আসতে পারে। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের এমডি Karan Adani বলেছেন যে তিনি 2028 সালের মধ্যে ভিজিনজাম ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট টার্মিনালে 2.4 বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছেন।
এই সম্প্রসারণের ফলে বন্দরের ক্ষমতা পাঁচ গুণ বেড়ে 50 লাখ TEU -তে উন্নীত হবে, যা 30 লাখ TEU -এর প্রাথমিক পরিকল্পনার চেয়ে অনেক বেশি। TEU প্রায়ই কন্টেনার জাহাজের ক্ষমতা, বন্দরের থ্রুপুট এবং আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেনারের পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি আন্তর্জাতিক শিপিং -এ কন্টেনারের ভলিউম পরিমাপ করতে ব্যবহৃত স্ট্যান্ডার্ড ইউনিট।
Gautam Adani-র ছেলে করণ জানিয়েছেন যে, আগে এই সম্প্রসারণ 2045 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, এখন এটি 2028 -এ কমিয়ে আনা হয়েছে যাতে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে ভারতের অংশ বাড়তে পারে। এই মুহূর্তে চিন এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। দক্ষিণ ভারতের অগ্রভাগে অবস্থানের কারণে ভিজিনজামের অবস্থান খুবই কৌশলগত। এটি প্রধান আন্তর্জাতিক সমুদ্র রুটের কাছাকাছি অবস্থিত। এখানে জলও অনেক গভীর।
করণ আদানির মতে, আগে এই বিনিয়োগের মূল্য ছিল 10,000 কোটি টাকা অর্থাৎ 1.2 বিলিয়ন ডলার ছিল, কিন্তু এখন জাহাজের জন্য জ্বালানি সুবিধা, বিলাসবহুল ক্রুজ টার্মিনাল এবং 20 লাখ টন সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট অন্তর্ভুক্ত করার জন্য এটি দ্বিগুণ করা হয়েছে।
Article By – আস্তিক ঘোষ






