buzywithinfoBuzy With Info
Everything About Business
upi

প্রত্যেক UPI লেনদেনে পাবেন ৫% ক্যাশব্যাক! কোন পেমেন্ট অ্যাপে এই সুবিধাটি?

ভারতর জনপ্রিয় ই-কমার্স সংস্থাগুলির মধ্যে অন্যতম সংস্থা Flipkart (ফ্লিপকার্ট) নিজস্ব UPI পেমেন্ট অ্যাপ লঞ্চ করছে। Phone pay থেকে আলাদা হওয়ার পরে কোনো পেমেন্ট অ্যাপ লঞ্চ করেছে সংস্থাটি। Flipkart পেমেন্ট অ্যাপটির নাম দিয়েছে সুপার মানি (Super.money)। বর্তমানে অ্যাপটি বিটা ভার্সে পাওয়া যাচ্ছে। স্বাধীন ভাবে প্রথম UPI বাজারে প্রবেশ করার পর ই-কমার্স সংস্থাটি গ্রাহকদের আকৃষ্ঠ করতে আকর্ষনীয় ক্যাশব্যাক অফার রেখেছে UPI পেমেন্টের ক্ষেত্রে। 

Copy of ONLY Text Ads Banner BWI News 1

Flipkart- এর Super.money পেমেন্ট অ্যাপের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, UPI- এর মাধ্যমে পেমেন্টে ৫% পর্যন্ত ক্যাশব্যাক অফার করছে ব্যবসায়িদের। সাথে অনলাইনের মাধ্যমে কেনা কাটার উপরেও এই অ্যাপে আকর্ষনীয় অফার করেছে। এক্ষেত্রে আপনাকে Flipkart , Myntra এবং shpsy – তে অর্ডার বা কেনাকাটি করার সময় Super. money অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তাহলেই ১০% ক্যাশব্যাক পাবেন। কেবল এই আরও একাধিক পরিষেবা চালু করতে চলেছে Super money।

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

upi

জানা যাচ্ছে Utkarsh Small Finance Bank- এর সহযোগিতায় Flipkart Super money অ্যাপ নিজেস্ব ক্রেডিট কার্ড চালু করার পরিকল্পনায় রয়েছে। এই RuPay-সক্ষম ক্রেডিট কার্ডটি অ্যাপের সাথে যুক্ত হবে এবং গ্রাহকদের তার সাহায্যে পেমেন্ট করার নমনীয়তা প্রদান করবে। পাশাপাশি ঋণ গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করবে এবং প্রয়োজনে আর্থিক নমনীয়তা প্রদান করবে গ্রাহকদের। সাথে ডিপোজিটে গ্রাহকরা সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু FD-তে বিনিয়োগ পারবেন, ৯% পর্যন্ত সুদের হারে।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading