buzywithinfoBuzy With Info
Everything About Business
Zepto

ভারতীয় স্টার্টআপ সিস্টেম বৃদ্ধি পাচ্ছে দ্রুত! এতে Zepto, PhonePe এবং Rapido- এর অবদান কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সম্প্রতি ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এর পেছনের অন্যতম কারণ হল Zepto, PhonePe, এবং Rapido- এর মতো কোম্পানিগুলির উল্লেখযোগ্য অগ্রগতি। এবার প্রশ্ন হল ভারতীয় এই তিন স্টার্টআপ কীভাবে তাদের বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে এবং কীভাবে তারা ভারতীয় বাজারকে নতুন আকার দিয়েছে? চলুন তবে দেরি না করে প্রত্যেকটি কোম্পানির বিষয়ে ব্যবসায়িক কার্যক্রম আলোচনা করা যাক:-

10
  1. Zepto:-  ১৯ বছরের দুই ছেলেবেলার বন্ধু আদিত পালিচা এবং কৈবল্য ভোহরা দ্বারা প্রতিষ্ঠিত zepto। কোম্পানিটি হাইপ পায় কোভিডের সময়। যখন বাইরে বেরনো বন্ধ ছিল এবং সমস্ত পরিশেবা স্থির থাকায় নিকট মুদির দোকান থেকে পরিষেবা সরবরাহে দেরি হওয়ায়। সে জায়গায় Zepto ১০ মিনিটের মধ্যে গ্রসারি বা মুদি সরবরাহের প্রতিশ্রুতি দেয়। সম্প্রতি কোম্পানিটি ৬৬৫ মিলিয়ন ডলার অর্জনের পর একই সময়ে বিনিয়োগকারীদের থেকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। আর এই সব মিলিয়ে আলচ্য স্টার্টআপ হয়ে উঠেছে Zepto। কোম্পানির এই সাফল্যের পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এছাড়া ভারতের অনেক ছোটবড় ডার্ক স্টোরের সাথেও যুক্ত। যা Zepto- কে যেমন বৃদ্ধি করছে, তেমন ভাবে Zepto পরোক্ষ ভাবে ভারতীয় স্টার্টআপে ইকোসিস্টেমকে বৃদ্ধিতে সাহায্য করছে। 
  1. PhonePe:-–  ভারতীয় আর একটি অন্যতম স্টার্টআপ হল PhonePe। যা ২০১৫ সালে সমীর নিগম, রাহুল চারি  এবং বুর্জিন ইঞ্জিনিয়ার দ্বারা প্রতিষ্ঠিত। এই স্টার্টআপ ভারতের ডিজিটাল পেমেন্ট ল্যান্ড স্কেপকে বদলে দিয়েছে। PhonePe ২০২৩ সালের মে মাস পর্যন্ত ১৮ রাউন্ড জুড়ে ২.৬ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। যা তার জন্য বিলিয়ন ডলার বছর হিসাবে চিহ্নিত। অবশ্য PhonePe- এর মাইল ফলক সাল হল ২০১৬ সাল। যখন Flipkart দ্বারা এটির অধিগ্রহন হয়। তারপরেই প্রয়োজনীয় সংস্থা PhonePe ওয়ালেট, PhonePE স্মার্ট স্পিকার, PhonePe পিনকোড, PhonePe পালসের সূচনা হয়। এক কথায় বলা যায় PhonePe বিশাল বৃদ্ধি দেখতে পায় এবং আরও বৃদ্ধির লক্ষ্যে রয়েছে। এছাড়া স্টার্ট আপটি UPI ইন্ট্রিগ্রেশন, বিল পেমেন্ট এবং আর্থিক পণ্যগুলি প্রবর্তনে কেবল নিজের নয় দেশেরও UPI- এর ব্যবহারে অবস্থান মজবুত করতে সাহায্য করেছে। 
  1. Rapido:-  ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেমের একটি বড় আলোড়ন সৃস্টি করেছিল Rapido। ২০১৫ সালে অরবিন্দ সাঙ্কা, পবন গুন্টুপাল্লি এবং ঋষিকেশ SR দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানিটি। Rapido তার উদ্ভাবনী বাইক ট্যাক্সী পরিষেবার মাধ্যমে ভারতের শহুরে গতিশীলতাকে বদলে দিয়েছে। বাজারে প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দি, অসংখ্য নিয়ন্ত্রক প্রতিযোগীতা সম্মুখীন হওয়ার সত্ত্বেও এই স্টার্টআপ নিজেকে সফল ভাবে প্রতিষ্ঠিত করেছে। Rapido প্রাথমিক বছরের মধ্যেই ১০০টিরও বেশি শহরে তার পরিশেবা প্রসারিত করেছে। দৈনিক ১.৫ মিলিয়নের বেশি তার রাইড ব্যবহার করে এবং ১৫ মিলিয়ন রেজিস্টার ইউসার রয়েছে। চলতি বছরের শেষ সাত মাসে Rapido তার সর্বশেষ সিরিজ ই-ফান্ডিং (E- Funding) রাউন্ডে দেশের রাজধানী দিল্লিতে ১২০ মিলিয়ন ডলার অর্জন করেছে। 
New in article ads By Sir

Zepto, Rapido এবং PhonePe নির্দিষ্ট বাজারের চাহিদা পূরণে ব্যাস্ত। আর প্রতিটি সার্টআপ অনন্য সুযোগ এবং উদ্ভাবনাকে প্রতিষ্ঠিত করেছে, চ্যালেঞ্জের সাথে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading