Article By – সুনন্দা সেন

ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-কে পার্সন টু মার্চেন্টদের জন্য করা UPI লেনদেনের সীমা সংশোধন করার অনুমতি দিয়েছে। ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নমনীয়তা (flexibility) বৃদ্ধির লক্ষ্যে এই সীদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ৯এপ্রিল RBI গভর্নর সঞ্চয় মালহোত্রা MPC সভায় ঘোষণা করেন যে NPCI-এর হাতে ব্যক্তিগত বা পার্সোনাল ভাবে মার্চেন্ট পেমেন্টের জন্য UPI লেনদেনের সীমা সংশোধন করার ব্যক্তিগত অধিকার রয়েছে।
আগে পার্সন টু মার্চেন্ট লেনদেনের সীমা ছিল ২ লক্ষ টাকা। তবে এই সীদ্ধান্ত পেমেন্ট কাঠামো আধুনিকীকরণ এবং বাজারের ক্রমবর্ধমান চাহিদার সাথে গতিশীলভাবে সাড়া দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তম প্রচেষ্টার অংশ। আর এই উদ্দেশ্য পূরণে NPCI সীদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ব্যাংক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করবে বলেও জানা যাচ্ছে। অবশ্য পার্সন টু-পার্সন (P2P) UP। পেমেন্টের সীমা ১ লক্ষ টাকায় সীমাবদ্ধ থাকবে বলে জানা গিয়েছে। এই সমস্ত সীদ্ধান্ত ডিজিটাল পেমেন্ট ইন্ডাস্ট্রি স্বাগত জানিয়েছে।
Muffin Pay (মুফিন পে)-এর CEO অঙ্কুশ জুলকা বলেন, ব্যবসায়ী বা মার্চেন্টদের পেমেন্টের ক্ষেত্রে উচ্চতর লেনদেনের আকার সক্ষম করার মাধ্যমে সিস্টেমটি ভ্রমন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রিটেইল বেটার (বিক্রেতা)-দের মতো বিভাগগুলিতে উচ্চ মূল্যের রেগুলার ব্যবহারের ক্ষেত্রে আরও ভালোভাবে সহায়তা করার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন যে এই সিদ্ধান্তের ফলে গ্রাহক এবং ব্যবসায়িকভাবে ডিজিটাল পেমেন্ট দ্রুত গ্রহণ করা সম্ভব হবে, যা আরও বেশি সুবিধাজনক এবং বিশ্বাসযোগ্য হবে।




