buzywithinfoBuzy With Info
Everything About Business
reliance industries

ভারতের স্পেসটেক খাতে বড় পরিকল্পনা রিলায়েন্সের; দিগান্তারায় ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ মূল্য ছুঁলো ২০০ মিলিয়ন ডলারের সীমা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বেসরকারি স্পেস (মহাকাশ) প্রযুক্তি খাতে আরও এক বড় মাইলফলক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৪৩৫ কোটি টাকার বিনিয়োগ করল বেঙ্গালুরু ভিত্তিক স্পেসটেক স্টার্টআপ দিগান্তারাতে। এই বিনিয়োগের ফলে সংস্থাটির মূল্যায়ন পৌঁছালো ২০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১,৭০০ কোটি টাকার কাছাকাছি। দিগান্তারা মূলত Space Situational Awareness প্রযুক্তিতে কাজ করে। সহজ ভাষায় বললে স্যাটেলাইট ও স্পেসের ধ্বংসাবশেষ স্পেসজেবিক্সের উপর নজরদারি চালানো এবং সংঘর্ষের ঝুঁকি কমানোর জন্য আধুনিক প্রযুক্তি তৈরি করে এই স্টার্টআপ। মূলত বিশ্বব্যাপী স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার ফলে এই ধরণে সংস্থা এবং পরিষেবা গুরুত্ব পাচ্ছে।

10

এছাড়া আরও জানা যাচ্ছে যে, এই তহবিল সংগ্রহে শুধু রিলায়েন্স নয়, আরও একাধিক বড় বিনিয়োগকারী সংস্থাও অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে ৩৬০ ওয়ান অ্যাসেট, জাপানের SBI হোল্ডিংস, আপগ্রেডের প্রতিষ্ঠাতা রনি স্ক্রওয়ালা এবং দিগান্তরার পুরনো বিনিয়োগকারী পিক এক্সভি পার্টনার্স ও কালারি ক্যাপিটাল। বিশ্লেষকদের মতে, এত বড় এবং বৈচিত্র্যময় বিনিয়োগকারীদের তালিকা প্রমাণ করে যে ভারতের স্পেসটেক স্টার্টআপগুলির উপর আন্তর্জাতিক আস্থা বা গ্লোবাল আস্থা দ্রুত বাড়ছে। দিগান্তরা জানিয়েছে, এই নতুন মূলধন ব্যবহার করা হবে তাদের স্পেস সার্ভেইলেন্স স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাড়ানোর জন্য। 

পাশাপাশি সংস্থাটি ইতিমধ্যেই একাধিক বাণিজ্যিক স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, রিলায়েন্সের এই বিনিয়োগ কেবল একটি স্টার্টআপে টাকা ঢালা নয়, বরং ভারতের ভবিষ্যৎ মহাকাশ অর্থনীতিতে কৌশলগত প্রবেশ। টেলিকম, ডেটা, ডিজিটাল পরিষেবা এবং এখন মহাকাশ প্রযুক্তি—সব মিলিয়ে রিলায়েন্স ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলছে। ভারতের জন্যও এই খবর তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন দেশীয় স্পেসটেক স্টার্টআপগুলির জন্য পুঁজি ও আস্থার জোগান বাড়ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারতের অবস্থান আরও শক্ত হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading