buzywithinfoBuzy With Info
Everything About Business
Swiggy

টিয়ার II এবং III-এ বাড়ছে সুইগী ইন্সটামার্টের চাহিদা! আরও ১০০টি শহরে সম্প্রসারিত হবে কুইক কমার্সের সুবিধা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কুইক কমার্স প্ল্যাটফর্ম সুইগি ইন্সটামার্ট ভারতের ১০০টি শহরে সম্প্রসারিত হয়েছে। প্যারেন্টস এন্টিটি এবং অনলাইন খাদ্য সরবরাহকারী (ফুড ডেলিভারি) সংস্থা সুইগি আজ (১৭  মার্চ, ২০২৫) একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, টিয়ার II এবং III বা দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলি ক্রমবর্ধমান চাহিদার কারণে এই সম্প্রসারণ করা হয়েছে। সুইগি ইন্সটামার্টের চাহিদার কারণে এই সমপ্রসারণ করা হয়েছে। সুইগি ইন্সটামার্টের CEO অমিতেশ ঝা বলেন, এই সম্প্রসারণ ডার্ক স্টোর নেটওয়ার্ক এবং ডেলিভারির পার্টনারদেরও সহায়তা করবে। ২০২৫ সালের এই পর্যন্ত প্রতি চারজনের মধ্যে দুজন নতুন ব্যবহারকারী লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় বা তৃতীয় স্তরের শহর থেকে।

July 18 New in article ads By Sir 1

সুইগির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই সম্প্রসারণের মাধ্যমে লক্ষ লক্ষ নতুন গ্রাহক এখন ৩০,০০০-এরও বেশি পণ্যের অ্যাক্সেস পাচ্ছেন। যার মধ্যে গোস্রি আইটেম এবং নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স, স্মার্টফোন, ফ্যান, মেকআপ, খেলনা সহ অনেক কিছু। আর এই সব কিছুই ১০ মিনিটের মধ্যে ডেলিভারি করা হবে। সুইগি ইন্সটামার্ট জানিয়েছে যে আসন্ন ক্রিকেট সিজিনের আগে ‘মেগাপডস’ চালু করে তারা প্ল্যাটফর্মের ডার্ক স্টোর নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। ১০,০০০-১২,০০০ বর্গফুটের এই মেগাপডগুলি ৫০,০০০ পর্যন্ত স্টক-কিপিং ইউনিট (SKU) সংরক্ষণ করতে পারে। যা গ্রাহকদের বর্তমান ডার্ক স্টোরগুলিতে পাওয়া প্রোডাক্টের তিনগুণ অ্যাক্সেস প্রদান করে।
দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগলির প্রবণতা ভাগ করে নিয়ে সুইগি জানইয়েছে যে, এটি তিরুবনন্তপুরমে একজন গ্রাহক দ্বারা সর্বোচ্চ একদিনের ব্যয় রেকর্ড করেছে। যিনি একটি অর্ডরে ৬৯,৯৯৩ টাকা খরচ করেছেন। এই শহরগুলিতে সর্বাধিক বিক্রি হয়া পণ্যগুলির মধ্যে রয়েছে ফল, শাকসবজি, স্ন্যাক্স, ফেরি, ব্রেড, ডিম সহ আরও অনেক কিছু। ছোট শহরগুলি বেশি পেঁয়াজ অর্ডার করা হয়েছিল। তারপরে টমেটো এবং ধনেপাতা। সুইগি ইন্সটামার্ট চালু হতে মাত্র চারদিনে পাটনা শহরে ১,০০০-এরও বেশি অর্ডার পৌঁছেছে। রায়পুরে চালু হওয়ার দিনেই ৩০০টি অর্ডার পেয়েছে। সুইগি ইন্সটামার্টের CEO ঝা বলেন, এগুলি সম্প্রসারণের বড় পাওয়না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading