Article By – সুনন্দা সেন

আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (ABSLI) সুপার টার্ম প্ল্যান চালু করেছে। এটি একটি নতুন টার্ম বীমা পলিসি যা একই সাথে জীবন কভার, আয় সুরক্ষা এবং স্বাস্থ্য সহায়তা প্রদান করছে। মূলত গ্রাহকের চাহিদা অনুযায়ী আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বর্ধিত জীবন পর্যায় সুরক্ষা প্রদান। যা পলিসিধারকদের বিবাহ, সন্তান জন্মদান বা গৃহ ঋণ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ জীবনের ঘটনাগুলিতে তাদের বীমার পরিমাণ বৃদ্ধি করতে দেয়। অবশ্য বিকল্পটি পলিসির শুরুতেই বিষয়টি নির্বাচন করতে হবে। এছাড়া এই পরিকল্পনাটি তাৎক্ষণিকভাবে দ্রুত দাবি প্রক্রিয়াকরণের সুবিধা প্রদান করে।
আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (ABSLI) সুপার টার্ম প্ল্যান চারটি নমনীয় কভারেজ বিকল্প অফার করে। আর সেগুলি হলো:
- এই পরিকল্পনাটি একটি নির্দিষ্ট ডেথ বেনিফিট প্রদান করে এবং যদি পলিসিধারক মেয়াদ শেষ হওয়ার পরেও বেঁচে থাকেন তবে প্রদত্ত প্রিমিয়ামের ১০০% ফেরত দেয়।
- পলিসিধারকের মৃত্যু হলে সুপার টার্ম প্ল্যানের পক্ষ একটি নির্দিষ্ট পরিমাণ বীমাকৃত অর্থ প্রদান করা হয়। এই অর্থ এককালীন, মাসিক আয়ের, অথবা উভয়ের সমন্বয়ে পাওয়া যেতে পারে।
- বীমাকৃত অর্থ বার্ষিক ৫% (সরল সুদ) হারে বৃদ্ধি পায়। যা সময়ের সাথে সাথে ক্রমবর্ধমান সুরক্ষা প্রদান করে।
- সুপার টার্ম প্ল্যানে অন্তর্নির্মিত হেলথ ম্যানেজমেন্ট সার্ভিস অন্তর্ভুক্ত রয়েছে। যা পলিসিধারকদের পলিসির পুরো মেয়াদ জুড়ে তাদের স্বাস্থ্য বা হেলথ মনিটর এবং ম্যানেজ করার সুযোগ দেয়।
ABSLI-এর মতে, জীবন বীমা, আয়ের ধারাবাহিকতা এবং সুস্থতার জন্য একটি বিস্তৃত সমাধান খুঁজছেন এমন গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য টার্ম বীমা পলিসিটি তৈরি করা হয়েছে। আর পলিসিধারকরা মৃত্যুকালীন সুবিধার জন্য তিনটি পরিশোধ পদ্ধতির মধ্যে একটি বেছে নিতে পারেন। যেমন, এককালীন, সমান মাসিক আয় এবং মাসিক আয় ও এককালীন।




