buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

মার্চ মাস পর্যন্ত বাড়ানো হলো কৃষি পণ্যের ডেরিভেটিভ স্থগিতাদেশ; গম, মুগ, ধান, চানা, সরিষা এবং সয়াবিন অয়েলের ফিউচার কন্ট্রাক্ট বন্ধ থাকবে।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) আবারও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি দেশের কয়েকটি প্রধান কৃষি পণ্যের ডেরিভেটিভ বা ভবিষ্যৎ চুক্তির ট্রেডিং স্থগিতাদেশ ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত বাড়িয়েছে। এর অর্থ হল – গম, মুগ, ধান, চানা, সরিষা ও তার ডেরিভেটিভ, সয়াবিন ও তার ডেরিভেটিভ এবং ক্রড পাম তেলের মতো প্রধান কৃষি পণ্যে নতুন ফিউচার কন্ট্রাক্ট খোলা যাবে না। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) প্রথম এই নিষেধাজ্ঞা চালু করেছিল ডিসেম্বর, ২০২১-এ। তখনই সংস্থাটি জানিয়েছিল যে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বাজারে অতিরিক্ত স্পেকুলেশন নিয়ন্ত্রণ করা এবং দেশের খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা। 

July 18 New in article ads By Sir

প্রথম স্থগিতাদেশটি নির্ধারিত ছিল ২০২২ সালের শেষ পর্যন্ত। তবে বাজারে চলমান পরিস্থিতি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে সেবি পরবর্তীতে ধারাবাহিকভাবে এই নিষেধাজ্ঞা বাড়িয়েছে। ২০২৩,২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালে ধারাবাহিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং সর্বশেষ পদক্ষেপে এটি ২০২৭ সালের মার্চ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। নিষেধাজ্ঞার ফলে যারা আগে থেকে এই পণ্যের ডেরিভেটিভে পজিশন নিয়েছেন, তবে তারা তাদের চুক্তি সম্পন্ন করতে পারবেন। তবে নতুন ভাবে কেউ এই পণ্যের ফিউচার কন্ট্রাক্ট খুলতে পারবে না। 

ইন্ডাস্ট্রিয়াল ও বাজার অংশগ্রহণকারীরা মনে করছেন যে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার কারণে হেজিং বা ঝুঁকি কমানোর সুযোগ কমে যাচ্ছে। এর পাশাপাশি বাজারে লিক্যুইডিটি কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অনেক ব্যবসায়ী এবং কৃষক এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা উদ্বিগ্ন, কারণ ডেরিভেটিভ মার্কেটের মাধ্যমে তারা ঝুঁকি কমাতে পারতেন এবং বাজারে মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসত। তবে সেবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান লক্ষ্য এখনও অপরিবর্তিত দেশের গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের বাজারে অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষকে অতিরিক্ত মূল্যস্ফীতি থেকে রক্ষা করা। 

বিশেষজ্ঞরা বলছেন, এটি এমন সময়ে করা হয়েছে যখন কৃষি পণ্যের দাম আন্তর্জাতিক এবং দেশীয় বাজারে উভয় ক্ষেত্রেই অস্থির। দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা কৃষকদের সরাসরি প্রভাবিত না করলেও বাজারের মধ্যস্তভোগীদের ওপর উল্লেখযোগ্য – প্রভাব ফেলতে পারে। আর এই পদক্ষেপের ফলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। তবে দীর্ঘমেয়াদে হেজিং এবং বাজার স্বচ্ছেতার সুযোগ সীমিত হবে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading