buzywithinfoBuzy With Info
Everything About Business
Jumped Deposit

টাকা লুঠের নতুন ফাঁদ! UPI PIN দেওয়ার আগে যত্নশীল হোন

দিন প্রতিদিন নিত্যনতুন পদ্ধতির মাধ্যমে মানুষের অর্থ স্ক্যাম করার জন্য প্রস্তুত হচ্ছে সাইবার ক্রিমিনালরা। ভারতে ডিজিটাল পেমেন্টের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হল UPI বা Unified Payment Interface। জনপ্রিয় মাধ্যম হলেও এর অসতর্ক ব্যবহার প্রচুর অর্থের ক্ষতিও করতে পারে। সেইরকমই একটি নতুন স্ক্যাম যা UPI গ্রাহকদের মধ্যে ইদানীং ভয় তৈরি করছে, তার নাম হল Jumped Deposit Scam। এই স্ক্যামটির টার্গেট শুধুমাত্র UPI গ্রাহকেরা। চলুন জানা যাক কী এই স্ক্যাম এবং কীভাবে কাজ করে। এছাড়াও জানব কীভাবে এই স্ক্যাম থেকে বাঁচবেন। 

9

Jumped Deposit Scam কী এবং কীভাবে কাজ করে এটি?

এই স্ক্যামের মাধ্যমে প্রথমে প্রতারিত ব্যক্তির অ্যাকাউন্টে অল্প পরিমাণ অর্থ জমা করে তাঁকে প্রলুব্ধ করা হয়, তারপর বেশি অঙ্কের টাকা লুট করা হয়। UPI-এর মাধ্যমে প্রতারিত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে কিছু অর্থ পাঠায় প্রতারক। এবং ঠিক তার পরপরই বড় অঙ্কের একটি অ্যামাউন্ট withdraw-এর রিকোয়েস্ট পাঠায়। প্রতারিত ব্যক্তি অপ্রত্যাশিত অ্যামাউন্ট ডিপোজিট হতে দেখে সঙ্গে সঙ্গে চেক করতে গিয়ে নিজের UPI অ্যাপ খোলার বদলে প্রতারকের পাঠানো লিংক খুলে verification-এর জন্য UPI PIN ব্যবহার করেন। এর ফলে বড় অঙ্কের অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যায়।

কেন মানুষ এই ফাঁদে পড়ছেন?

মূলত পর্যাপ্ত সচেতনতার অভাব এই ধরনের স্ক্যামের জন্য দায়ী। ডিজিটাল পেমেন্ট সম্পর্কে যথেষ্ট সচেতন না হওয়া, অপরিচিত লিংক বা সাইট সম্পর্কে অহেতুক কৌতুহল এই স্ক্যামের কারণ।

প্রতারকরা গ্রাহকদের প্রলুব্ধ করে প্রাথমিকভাবে অল্প কিছু টাকা পাঠায় যেমন ২০০, ৩০০, ৫০০ ইত্যাদি। এবং এর সঙ্গে সঙ্গেই এই টাকার ১০ গুণ পেমেন্ট কালেক্ট রিকোয়েস্টও পাঠায়। তাড়াহুড়োয় গ্রাহকেরা বুঝে উঠতে না পেরে এই ফাঁদে পা দিয়ে ফেলেন।

আরও একটি কারণ হল প্যানিক বা ভয়। প্রতারকেরা ম্যানিপুলেশনের মাধ্যমে চটজলদি পরের পদক্ষেপের জন্য চাপ তৈরি করে। ফলে গ্রাহকেরা অনেক ক্ষেত্রেই বেশি কিছু না ভেবে ভুল জায়গায় UPI transaction PIN দিতে ফেলেন এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়।

গ্রাহকেরা কী করবেন?

প্রথমেই মনে রাখতে হবে এই ধরনের অপরিচিত ট্রানজ্যাকশন হলে তাড়াহুড়োয় কখনোই ফান্ড অন্য কোথাও ট্রান্সফার করবেন না বা কোনো লিংকে ক্লিক করবেন না। এই ধরনের কোনো ট্রানজ্যাকশন হলে ব্যাংকে যোগাযোগ করুন।

দ্বিতীয় কথা হল UPI PIN কেবলমাত্র টাকা পাঠাতে গেলেই প্রয়োজন হয়, ফলে ব্যাংক ব্যালেন্স জানতে হলে ভুল করেও এই PIN ব্যবহার করবেন না।

এছাড়াও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো অপরিচিত ট্রানজ্যাকশন হয়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংক ব্যালেন্স চেক করার পরিবর্তে ১৫-৩০ মিনিট সময় নিয়ে চেক করুন, যাতে যদি কোনোভাবে কোনো প্রতারক আগে থাকতে withdrawal request দিয়েও থাকে, সেটি ক্যানসেল হয়ে যায়।

আরও একটি উপায় হল যদি UPI PIN দিতেই হয় প্রথমবার ইচ্ছাকৃতভাবে ভুল PIN দিন যাতে আগের কোনো ট্রানজ্যাকশনের রিকোয়েস্ট দেওয়া থাকলে সেটি বাতিল হয়।
এবং সবশেষে UPI পেমেন্ট সম্পর্কে সচেতন হোন। কখন UPI PIN দেবেন, কীভাবে টাকা পাঠাতে হয়, কীভাবে দেখবেন কে আপনাকে টাকা পাঠিয়েছে, ইত্যাদি বিষয়গুলি জানুন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading