খুব শীঘ্রই আসছে বিএসএনএল 4G নেটওয়ার্ক। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর সঙ্গে 4G নেটওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে টাটা গ্রুপের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। চলতি বছরের এপ্রিলে বিএসএনএল -এর সঙ্গে TCS -এর 15000 কোটি টাকার এই চুক্তি স্বাক্ষরিত হয়। 4G নেটওয়ার্কের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে জোর কদমে।
দেশ জুড়ে 4G এবং 5G পরিষেবা চালু করতে বদ্ধপরিকর বিএসএনএল। টিসিএস এবং কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলিম্যাটিকস বা সি-ডটের (C-DOT) এর সঙ্গে যৌথ ভাবে দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে। আগামীতে 38টি ডেটা সেন্টার স্থাপন করা হবে বলে জানা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে 4G পরিষেবা পৌঁছে দিতে 9000 টাওয়ার বসানো হয়েছে ইতিমধ্যেই।
সরকারি প্রকল্পের কোর্স
টিসিএস (TCS) -এর সিওও এন গণপতি সুব্রহ্মণ্যম জানান, চারটি অঞ্চলে দুটি বড় ডেটা সেন্টার থাকবে। একটি প্রাইমারি সার্ভারের জন্য এবং অন্যটি ডিজাস্টার রিকভারির জন্য। তিনি বলেন, “এটি ছাড়াও, প্রতিটি টেলিকম সার্কেলে আমরা সেই সার্কেলের লোডের প্রয়োজনীয়তার ভিত্তিতে 30টি ডেটা সেন্টার স্থাপন করব।” এভাবে মোট 38টি স্থাপন করা হবে।

2023 সালের মে মাসে, টাটা গ্রুপের টিসিএস স্টক এক্সচেঞ্জকে জানায়, এক লাখ 4G সাইট স্থাপনের জন্য বিএসএনএলের পক্ষ থেকে 19 হাজার কোটি টাকার অগ্রিম বরাত পেয়েছে টিসিএস, তেজাস নেটওয়ার্ক এবং আইটিআই। যাতে BSNL নেটওয়ার্ক আগামীতে যাতে 5G তেও আপগ্রেড করা যায় সেভাবেই নেটওয়ার্ক তৈরি হচ্ছে।
Article By – আস্তিক ঘোষ




