Article By – সুনন্দা সেন

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI। সংস্থাটি এখন “UPI Meta” নামে নতুন এক ফিচার দ্রুত চালু করতে চাইছে, কারণ শীঘ্রই অ্যাপেল অ্যাপ ভারতের বাজারে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই UPI Meta মূলত এমন একটি ব্যবস্থা, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন UPI অ্যাপের মধ্যে আরও সহজে তথ্য, পেমেন্ট অথরাইজেশন ও পরিষেবা স্থানান্তর করতে পারবেন।
NPCI-র উদ্দেশ্য হলো UPI ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও নিরাপদ করা, যাতে আন্তর্জাতিক প্লেয়ারদের সঙ্গে প্রতিযোগিতায় ভারতীয় পেমেন্ট নেটওয়ার্ক পিছিয়ে না পড়ে। কিন্তু এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ছে ছোট UPI অ্যাপগুলোর মধ্যে। বর্তমানে বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করবে ফোনপে ও গুগল পে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই দুই প্ল্যাটফর্ম মিলে ভারতের প্রায় ৮০% UPI লেনদেন নিয়ন্ত্রণ করে।
ছোট প্লেয়ারদের দাবি, UPI Meta চালু হলে বড় অ্যাপগুলোর সুবিধা আরও বাড়বে। কারণ তাদের বিশাল ইউজার বেস, মার্চেন্ট নেটওয়ার্ক এবং ডেটা অ্যাক্সেসের কারণে নতুন বা ছোট অ্যাপ প্রতিযোগিতায় টিকে থাকতে সমস্যায় পড়বে। অ্যামাজন পে, WhatsApp Pay, CRED, MobiKwik এবং super.money -এর মতো সংস্থাগুলি NPCI-র কাছে বাজারে সমান প্রতিযোগিতার দাবি তুলেছে।
এদিকে Apple Pay-র সম্ভাব্য আগমন NPCI-র জন্যও বড় চ্যালেঞ্জ। কারণ অ্যাপলের প্রিমিয়াম ইউজার বেস এবং ক্রেডিট কার্ড-ভিত্তিক পেমেন্ট ইন্টিগ্রেশন ভারতের উচ্চ আয়ের গ্রাহকদের আকর্ষণ করতে পারে। ফলে NPCI চাইছে UPI-কে আরও আধুনিক ও উন্নত করে তুলতে। বিশেষজ্ঞদের মতে, ভারতের UPI এখন এত বড় হয়ে গেছে যে প্রতিমাসে ২২ বিলিয়নেরও বেশি লেনদেন হচ্ছে। তাই ভবিষ্যতে প্রতিযোগিতা, ডেটা নিয়ন্ত্রণ এবং ডিজিটাল আর্থিক নিরাপত্তা—এই তিনটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।




