buzywithinfoBuzy With Info
Everything About Business
rice

বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়া হলো ভারতীয় চালের চালান! বিতর্ক সৃষ্টি করছে বাণিজ্য সম্পর্কে নতুন প্রশ্ন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত ও বাংলাদেশের মধ্যে চাল বাণিজ্য (Rice trade)-কে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশ সম্প্রতি ভারত থেকে পাঠানো প্রায় ১১,৫০০ টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান কোয়ালিটি সমস্যা দেখিয়ে ফিরিয়ে দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়ী মহলে ব্যপক আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চালের চালানটি জুলাই মাসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রাথমিক পরীক্ষার পরে বাংলাদেশ কর্তৃপক্ষ চালের গুণমান নিয়ে আপত্তি তোলে এবং শেষ পর্যন্ত অধিকাংশ চাল ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।

5 2

অন্যদিকে ভারতীয় রপ্তানিকারকদের একাংশের দাবি, চালটি আন্তর্জাতিক কোয়ালিটি অনুযায়ী ছিল এবং এই সিদ্ধান্তের পেছনে শুধুমাত্র গুণগত কারণ নয়, অন্য বিষয়ও থাকতে পারে। তবে এ বিষয়ে কোনও সরকারি পর্যায়ে রাজনৈতিক কারণ নিশ্চিত করা হয়নি। এছাড়া বাজারের দাবি, এটি শুধু একটি চালের চালান ফেরত যাওয়ার ঘটনা নয়; বরং ভারত-বাংলাদেশ কৃষিপণ্য বানিজ্যে আস্থা, মান নিয়ন্ত্রণ (Quality Control) এবং ভবিষ্যৎ রপ্তানি সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি, দুই দেশের বাণিজ্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

এই ঘটনা ভারতীয় চাল রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের অন্যতম বড় কৃষিপণ্য আমদানিকারক দেশ। যদি এমন মান-সংক্রান্ত বিরোধ বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে ভারতীয় রপ্তানিকারকদের অতিরিক্ত মান নিয়ন্ত্রণ, পরীক্ষার খরচ এবং সরবরাহে বিলম্বের মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে দুই দেশের কৃষিপণ্য বাণিজ্যে অনিশ্চয়তাও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার পর ভারতীয় রপ্তানিকারকরা আন্তর্জাতিক মান যাচাই ও ডকুমেন্টেশনের ওপর আরও জোর দিতে পারেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রত্যাখ্যান এড়ানো যায়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading