buzywithinfoBuzy With Info
Everything About Business
crdoil 1

অপরিশোধিত তেলের দরে ব্যাপক বৃদ্ধি! বাড়তে চলেছে পেট্রল-ডিজেলের দাম?

পেট্রলিয়াম পণ্যের ব্যবহার বাড়লেও অপরিশোধিত তেলের (Crude Oil) উৎপাদন ক্রমশ কমছে দেশে। এক বছর আগের তুলনায় জুন মাসে অপরিশোধিত তেল আমদানি প্রায় 6 শতাংশ কমে গিয়েছে। বর্তমানে অপরিশোধিত তেলের (Crude Oil) আমদানিতে ব্যয় 11 শতাংশ বেড়ে 11.1 বিলিয়ন ডলার হয়েছে৷ চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে অপরিশোধিত তেল (Crude Oil) আমদানি 2.9 শতাংশ বেড়ে 62 মিলিয়ন টন হয়েছে।

8 2

এই আমদানির খরচ 19 শতাংশ বেড়ে 37.5 বিলিয়ন ডলার হয়েছে। এই বছরের ফেব্রুয়ারি থেকে আমদানি বাড়ছে অপরিশোধিত তেলের। মে মাসে রেকর্ড 21.8 মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি হয়েছে। আগের বছরের তুলনায় চলতি বছরের মে মাসে  5.7 শতাংশ বেশি আমদানি হয়েছে অপরিশোধিত তেলের। মে মাসের তুলনায় জুন মাসে আমদানি প্রায় 15 শতাংশ কমে 18.5 মিলিয়ন টন হয়েছে।

জুন 2023 -এর তুলনায় অপরিশোধিত তেলের আমদানি 5.6 শতাংশ কম ছিল। ভারতে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ হল রাশিয়া। রাশিয়া থেকে সস্তা দামে জুন মাসে গড়ে 2 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল৷ কিন্তু জুনে ভারতীয় গড় ব্রেন্ট ক্রুডের দাম এক বছর আগের তুলনায় 10 শতাংশ বেশি ছিল।

এই বছরের জুনে, এটি ব্যারেল প্রতি 82.55 শতাংশ ছিল, যা এক বছর আগে ব্যারেল প্রতি 74.93 ডলার ছিল। চলতি বছরের মে মাসে গড় দাম ছিল প্রতি ব্যারেল 83.62 ডলার। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুন মাসে দুই কোটি টন পেট্রোলিয়াম পণ্য ব্যবহার হয়েছে। এক বছর আগের একই মাসে সেই পরিমাণ ছিল 19.5 মিলিয়ন টন।

New in article ads By Sir 1

এক বছরের আগের তুলনায় এপ্রিলে ব্যবহার 6.1 শতাংশ বৃদ্ধি পেলেও মে মাসে 1 শতাংশ হ্রাস পেয়েছে। একই সময়ে, দেশে পেট্রলিয়াম পণ্যের উৎপাদন এক বছর আগের 23.1 মিলিয়ন টন থেকে জুন মাসে 1.5 শতাংশ কমে 22.7 মিলিয়ন টন হয়েছে। তবে এই সব কিছুর প্রভাব এখনও পেট্রল-ডিজেলের দামে পড়েনি।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading