buzywithinfoBuzy With Info
Everything About Business
Drone

প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন যুগের সূচনা; ২ বিলিয়ন ডলারের ড্রোন অর্ডার বিষয় কী বলছেন বিশেষজ্ঞরা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত চলতি বছরেই দেশীয় নির্মাতাদের কাছ থেকে ২ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক ড্রোন কেনার পরিকল্পনা করছে। এটি বাস্তবায়িত হলে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন ক্রয় হবে বলে জানিয়েছে ভারতের ড্রোন শিল্পের শীর্ষ সংগঠন। সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক ব্যাটেল ফিল্ডে ড্রোনের গুরুত্ব নাটকীয়ভাবে বেড়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তান সংঘাত, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘর্ষে কম খরচের ড্রোনের কার্যকারিতা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

10

অর্থাৎ ভারত তার সামরিক ক্ষমতা বাড়াতে বড় আকারের ড্রোন সংগ্রহের দিকে এগোচ্ছে। ড্রোন ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি স্মিত সাহ জানিয়েছেন, নতুন পর্যায়ের টেকনিক্যাল ড্রোন ক্রয়ের মূল্য ২০০ বিলিয়ন রুপি (অর্থাৎ প্রায় ২ বিলিয়ন ডলার) ছাড়িয়ে যেতে পারে। পরিকল্পনাটি বর্তমানে অগ্রসর পর্যায়ে রয়েছে এবং ড্রোনগুলোর সরবরাহ আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। 

এই ক্রয় কর্মসূচির বড় একটি দিক হলো ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি। সরকার বিদেশি সরঞ্জামের পরিবর্তে দেশীয় প্রযুক্তি ও উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে ভারতের প্রতিরক্ষা ড্রোন শিল্পের জন্য এটি একটি বিশাল সুযোগ হয়ে উঠতে পারে। বর্তমানে ভারতে ৬০০-রও বেশি ড্রোন ও ড্রোন-কম্পোনেন্ট নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ১০০-রও বেশি কোম্পানি প্রতিরক্ষা খাতে কাজ করছে। 

বড় শিল্পগোষ্ঠী যেমন আদানি গ্রুপ, লারসেন ও টুব্রো এবং টাটা এডভ্যান্স সিস্টেমের পাশাপাশি স্টার্টআপ যেমন আইডিয়াফোর্জ, নিউস্পেস রিসার্চ এবং অ্যাস্টেরিয়া অ্যারোস্পেস এই বাজারে সক্রিয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বিশাল অর্ডার শুধু ভারতীয় সেনাবাহিনীর নজরদারি ও হামলা চালানোর ক্ষমতা বাড়াবে না, বরং দেশের প্রতিরক্ষা প্রযুক্তি শিল্পে বিনিয়োগ, গবেষণা এবং কর্মসংস্থান বৃদ্ধিরও পথ খুলে দেবে। একই সঙ্গে ভারতকে বৈশ্বিক ড্রোন উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যও আরও শক্তিশালী হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading