buzywithinfoBuzy With Info
Everything About Business
fssaifig

উদ্বেগের মাঝে আমদানি করা খাদ্য ফিরিয়েছে দেশ! কত পরিমাণ খাদ্যপণ্য প্রত্যাখ্যান করা হয়?

ভারত ১০০টিরও অধিক দেশ থেকে খাদ্যপণ্য আমদানি করে থাকে। যা ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অ্যাক্ট (Food Safety and Standards Act) বা FSSA- এর অধীনে নিয়ন্ত্রন। জানা যাচ্ছে খাদ্য সুরক্ষার উপর লক্ষ্য রেখে গত দুই অর্থবছরে বেশ কিছু আমদানিকৃত খাদ্যপণ্য ফিরিয়ে দিয়েছে ভারত। যার পরিমাণ ১৫০০- এর কাছাকাছি। অবশ্য এখনও কোন কোন কোম্পানির প্রোডাক্ট ভারত প্রত্যাখ্যান করেছে, তা জানা যায়নি। তবে এটি জানা গেছে যে পণ্যগুলি FSSAI– এর নির্ধারিত খাদ্যের সুরক্ষা ও গুণমানের মাত্রা পূরণ করতে পারেনি। 

4

সাম্প্রতিক কালে দেশের একাধিক জনপ্রিয় কোম্পানির মশলার উপর বিশ্বের বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। আর তার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে ভারতীয় কয়েকটি মশলা প্রস্তুতকারী সংস্থার পণ্যে কীটনাশকের ব্যবহার। যার দরুণ দেশেও একাধিক মশলা প্রস্তুতকারক কোম্পানির উপর কড়া নিষেধাজ্ঞা জারির পাশাপাশি লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এমন এক সময় বিশেষজ্ঞ মহল জানিয়েছে, বিভিন্ন দেশ এবং ট্রেড ব্লক থেকে আসা পণ্য ভারত ফিরিয়ে দিয়েছে। যার মধ্যে বিশ্বের উন্ন অর্থনৈতিক দেশের কঠোর খাদ্য নিয়ন্ত্রক ব্যবস্থাপনা মেনে চলা পণ্যও রয়েছে। 

2

FSSAI- এর পক্ষ থেকে গত দুই অর্থবছরে ১,৫৫০- এর কাছাকাছি আমদানিকৃত পণ্য ফিরিয়ে দেওয়ার তথ্যের সাথে বেশ কিছু তথ্য সামনে এসেছে। যেমন :- ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্স অফরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১ হাজারটি আমদানি করা খাদ্য পণ্য প্রত্যাখ্যানের বিষয়টি জানা যাচ্ছে। যার মধ্যে দুধ, দুগ্ধজাত পণ্য, বাদাম, কফি, চকলেট, সামুদ্রিক খাবার এবং হুইস্কিসহ খেজুর, মাখনের মত খাদ্যপণ্য রয়েছে। এছাড়াও জানা যাচ্ছে যে, ২০২৩-২৪ অর্থবছরে খাদ্য সুরক্ষা সংক্রান্ত কারণে দেশ ৫৫০টি আমদানি করা খাদ্যপণ্য প্রত্যাখ্যান করেছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading