buzywithinfoBuzy With Info
Everything About Business
Diesel

জ্বালানি সংকটের খবরকে মিথ্যে বলে স্পষ্ট করলো কেন্দ্র; রিটেইল পাম্পে ডিজেল বিক্রিতে কড়াকড়ি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত সরকার দেশে পেট্রোল পাম্প থেকে ডিজেল বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু করেছে। এই সিদ্ধান্তকে ঘিরে বাজারে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে এটি কোনো জ্বালানি সংকট বা রেশনিং ব্যবস্থা নয়, বরং রিটেল বাজারে অনিয়ন্ত্রিত ও বড় পরিমাণে ডিজেল কেনাকাটা রোধ করার একটি প্রশাসনিক পদক্ষেপ। সরকারের নির্দেশ অনুযায়ী, এখন থেকে শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলি সরাসরি পেট্রল, এখন থেকে শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলি সরাসরি পেট্রল পাম্প থেকে বড় পরিমাণে ডিজেল বা পেট্রোল কিনতে পারবে না। তাদেরকে নির্দিষ্ট বাল্ক সাপ্লাই চ্যানেলের মাধ্যমে ফুয়েল সংগ্রহ করতে হবে।

5 2

প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে প্রতিদিনের ব্যক্তিগত বা একটি যানবাহনের জন্য ডিজেল কেনার পরিমাণ সীমিত করা হয়েছে। যা প্রায় ২০০ লিটারের কাছাকাছি রাখা হয়েছে। এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে সরকার সাম্প্রতিক সময়ে ইন্ডাস্ট্রিয়াল খরচ কমানোর উদ্দেশ্যে রিটেইল পাম্প থেকে সরাসরি ডিজেল কেনার বিষয় তুলে ধরেছে। কারণ এর জন্য জন্য পাম্পগুলিতে অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছিল, কিছু এলাকায় কৃত্রিম ঘাটতি ও দীর্ঘ লাইন দেখা যাচ্ছে এবং স্বাভাবিক গ্রাহকদের জন্য সমস্যা তৈরি হচ্ছিল।

সরকার আরও জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং জাতীয় পর্যায়ে কোনো ঘাটতি নেই। এই পদক্ষেপ মূলত বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা এবং অপব্যবহার বন্ধ করার জন্য নেওয়া হয়েছে। সাধারণ ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীদের জন্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে এবং তারা আগের মতোই পাম্প থেকে জ্বালানি কিনতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে বাজারে সাময়িকভাবে কিছু পাম্পে ভিড় বা নজরদারি বাড়তে পারে, তবে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় কোনো বাধা সৃষ্টি হবে না বলে সরকার আশ্বস্ত করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading