Article By – সুনন্দা সেন

প্রথমে শেয়ার প্রাইস ম্যানুপুলেশনের অভিযোগ এবং তারপর প্রজেক্ট পাওয়ার পেছনে রাজনৈতিক সাহায্যের অভিযোগ বেশ কিছু সময় ধরে বিপুল অর্থ হারিয়েছেন গৌতম আদানি। যে কারণে বিলিয়নেয়র তালিকায় শীর্ষ ৩০- এর মধ্যে তার নাম খুঁজে পাওয়া যায়নি। এবার জানা যাচ্ছে আদানি গ্রুপের চেয়ারম্যান ভারতীয় বিলিয়নেয়র গৌতম আদানি বিশ্বের শীর্ষ ২১ জন ধনী ব্যক্তির তালিকায় নিজ নাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। তার মোট সম্পদ ৫.৭৪ বিলিয়ন ডলার (৫.০৩ লক্ষ কোটি টাকা) বৃদ্ধির মাধ্যমে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ ৭৯.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা এসেছে শেয়ার বাজারে কোম্পানিগুলি শেয়ার মূল্য পুনরুদ্ধারের দ্বারা।
শীর্ঘ সময় ধরে বাজার অস্থিরতার পর সোমবার (১২ আগস্ট) বাজারের উত্থানের ফলে গৌতম আদানি দিনের সর্বোচ্চ লাভবানদের একজন হিসাবে বিবেচিত হয়েছেন। তিনি টেসলা এবং স্পেসএক্সের CEO ইলন মাস্কের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন। যার সম্পদের পরিমাণ ৬.৬৯ বিলিয়ন ডলার বেড়ে ৩৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অবশ্য এই একদিনের লাভের পরেও মাস্ক ২০২৫ সালে ৫৪.৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গৌতম আদানির সম্পদের পরিমাণ চলতি বছরে ১.০১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। আর দুই বিলিয়নারদের মধ্যে আদানির সমষ্টিগত পোর্টফোলিওতে শেয়ারের দাম বৃদ্ধির কারণে আরও বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
ব্লুমবার্গের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে, শীর্ষে ৩৭৯ বিলিয়ন ডলারের সাথে রয়েছে ইলন মাস্ক। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মার্ক জুকারবার্গ, তারপরে রয়েছেন ২৪৩ বিলিয়ন ডলারের সাথে জেফ বেজোস। শীর্ষ ১০ জনের তালিকা থেকে ছিটকে গিয়ে ১৪১ বিলিয়ন ডলারের সম্পদের সাথে ১১তম স্থানে রয়েছে ওয়ারেন বাফেট এবং ১৫তম স্থানে ১২৩ বিলিয়ন ডলার সম্পদের অধিকারি বিল গেটস রয়েছে। শীর্ষ ৫০ জন ধনী ব্যক্তিদের তালিকায় কেবল দুই জন ভারতীয় বিলিয়নেয়ার জায়গা করে নিতে পেরেছেন। ১৮তম স্থানে ৯৯ বিলিয়ন ডলার সম্পদের সাথে জায়গা করে নিয়েছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। আর ৭৯.৫ বিলিয়ন ডলারের সাথে ২১তম স্থানে জায়গা করে নিয়েছেন গৌতম আদানি।




