buzywithinfoBuzy With Info
Everything About Business
dalfig 1

মূল্যবৃদ্ধির বাজারে স্বস্তি! ডালের দাম কমার আশ্বাস সরকারের, কী বলছেন পাইকারি বিক্রেতারা?

এই মূল্যবৃদ্ধির বাজারে দারুণ খবর দিল ভারতের কেন্দ্রীয় সরকার (Govt.Of India)। সরকার বলছে যে, আরহর ডালের পাইকারি দাম কমতে শুরু করেছে। এই ডালের দাম কমেছে 3 শতাংশের বেশি। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক বুধবার বলেছে যে, খরিফ মরসুমে বপনের ক্ষেত্র ডালের চাষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে ভালো বৃষ্টিও হয়েছে। একই সঙ্গে কৃষকদের নামও প্রি-রেজিস্টার করেছে সরকার (Govt. Of India)।

3

এর প্রভাব দেখা যাচ্ছে পাইকারি দামে। কৃষি মন্ত্রক বলেছে যে, ‘মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের মতো প্রধান ডাল উৎপাদনকারী রাজ্যগুলিতে ভালো ফসলের আশা করা হচ্ছে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, MSP -তে ফসল কেনার ফলে বপন শুরুর আগেই NAFED এবং NCCF দ্বারা কৃষকদের প্রি-রেজিস্টারের কাজ করা হয়েছে।

আর ভালো বপনের ফলে তৈরি পরিবেশের কারণে দামগুলি কমতে শুরু করেছে। মন্ত্রকের তথ্য অনুসারে, দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা দামের ভিত্তিতে, 10 জুলাই, অড়হর ডালের গড় দাম ছিল 168.39 টাকা প্রতি কেজি এবং মুগ ডালের দাম 118.87 টাকা। ডালের মূল্যস্ফীতি এপ্রিলে 16.8 শতাংশ এবং মে মাসে 17.14 শতাংশ ছিল।

1

ফলে সরকার 21 জুন 2024 তারিখ থেকে 30 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন ডালের উপর মজুত সীমা আরোপ করেছিল। ভোক্তা বিষয়ক সেক্রেটারি নিধি খারে সম্প্রতি বলেছিলেন যে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে, মোজাম্বিক, তানজানিয়া এবং মালাউই সহ পূর্ব আফ্রিকার দেশগুলি থেকে আমদানি করা শুরু হবে। যাতে ডালের দাম আরও কমবে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading