buzywithinfoBuzy With Info
Everything About Business
Insurance

এবার কি কমতে পারে বিমার পলিসিতে GST-র চাপ? এপ্রিলে হতে পারে এই সংক্রান্ত আলোচনা— জানুন বিশদে

সম্প্রতি IRDAI অর্থাৎ Insurance Regulatory and Development Authority of India জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর GST-র ভার কমানোর প্রস্তাব দিয়েছে, যা আপাতত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সম্ভাবনা রয়েছে, আগামী মাস অর্থাৎ এপ্রিলে GST council দ্বারা গঠিত দলীয় নেতৃত্ব এই ব্যাপারে মতামত প্রকাশ করবে। তারপর পরবর্তী সভায় অর্থাৎ মে মাসে GST কাউন্সিল প্রস্তাবনাগুলি বিবেচনা করবে।

8 3

GoM অর্থাৎ group of minister, যার নেতৃত্বে রয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি, IRDAI-এর প্রস্তাবনা পর্যালোচনা করার পর নিজেদের রিপোর্ট চূড়ান্ত করবে। এর আগে ২১ ডিসেম্বর GST council স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে GST ছাড় দেওয়া বা কমানোর প্রস্তাব নাকচ করেছিল। ১৩জন মন্ত্রী নিয়ে গঠিত এই GoM-এ রয়েছেন উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কেরালার অর্থমন্ত্রী কে.এন. বালাগোপাল। এছাড়াও অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিংহ, কর্নাটকের রাজস্ব মন্ত্রী কৃষ্ণ বায়রে গউডা এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

বিমা কোম্পানিগুলির দুশ্চিন্তা:

বর্তমানে জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে 18% GST দিতে হয়। জীবন বিমা সংস্থাগুলি টার্ম ইনসিওরেন্স প্রিমিয়ামে GST অব্যাহতির প্রস্তাবের বিরোধিতা করে বলেছে এতে ITC অর্থাৎ input tax credit বাধাপ্রাপ্ত হবে এবং পলিসিহোল্ডারের খরচ বাড়বে। এখানে বলা দরকার input tax credit কী। ITC কোনো ব্যবসার ক্ষেত্রে ঋণের বোঝা কমাতে সাহায্য করে। ফলে বিমা কোম্পানিগুলি সরকার এবং GoM (Group of Minister)-এর কাছে সম্পূর্ণ বিবরণ দাখিল করেছে যেখানে তারা জানাচ্ছে বিমা একটি ট্যাক্স রেট স্ট্রাকচারে থাকা উচিত।

বর্তমান পদ্ধতিতে বিমা কোম্পানিগুলি IT পরিকাঠামো, মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ ইত্যাদি ব্যবসায়িক খরচের জন্য প্রদেয় কর অফসেট করার সুযোগ পায় কারণ এর পরিবর্তে পলিসিহোল্ডারদের থেকে GST সংগ্রহ করা হয়। যদি টার্ম ইনসিওরেন্স প্রিমিয়াম GST-র আওতা থেকে বের করে দেওয়া হয় তাহলে কোম্পানিগুলি ITC ক্লেম করতে পারবে না, যাতে অপারেশনাল খরচ (operational cost) বেড়ে যাবে। এই খরচ শেষমেশ পলিসিহোল্ডারদের উপর ন্যস্ত হবে।

স্বাস্থ্য বিমায় GST কমানোর প্রস্তাব:

এর আগে GoM স্বাস্থ্যবিমা পলিসিতে প্রবীণ নাগরিকদের জন্য এবং টার্ম লাইফ ইনসিওরেন্সের ক্ষেত্রে GST কমানোর প্রস্তাব এনেছিল। এছাড়াও যে স্বাস্থ্য বিমা পলিসির কভারেজ ৫ লাখ টাকা পর্যন্ত তার ক্ষেত্রেও 5% GST কমানোর প্রস্তাব করা হয়েছিল। GST কমানোর চাহিদা বহু দিন ধরেই চলে আসছে, তার কারণ ভারতে ইনসিওরেন্স পেনিট্রেশন কম, অর্থাৎ কম সংখ্যক মানুষ বিমার অধীনে রয়েছেন। ফলে যদি GST কমানো হয় তাহলে বিমা আরও কিছুটা সস্তা হবে এবং বেশি সংখ্যক মানুষ বিমা করতে পারবেন। এখন সম্পূর্ণ বিষয়টি GST কাউন্সিলের অনুমোদনের ওপর নির্ভর করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading