বর্তমানে স্বাস্থ্য বীমার মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জীবন বীমা। তাই প্রত্যেক মানুষের জীবন বীমা করা আবশ্যক হয়ে উঠেছে। বিশেষ করে যে সকল ব্যক্তির উপর তার পুরো পরিবার আর্থিকভাবে নির্ভরশীল তাদের ক্ষেত্রে Life Insurance করা বেশি জরুরী। কারণ Life Insurance-এর মধ্যে বিভিন্ন প্রকার আর্থিক সুবিধা পাওয়া যায়। এছাড়া যাদের উপর পুরো পরিবার আর্থিক রুপে নির্ভর থাকেন তাদের জন্য টার্ম লাইফ ইন্সু্রেন্স পার্চেস করা দরকার।
Term Life Insurance
কারণ টার্ম লাইফ ইন্সুরেন্স এককালীন অর্থ প্রদান করার মাধ্যমে আপনার প্রিয়জনের আর্থিক শূন্যতা পূরণ করার পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনাসহ অর্থ কেন্দ্রীক সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করে। তবে প্রত্যেক পরিবারের আর্থিক প্রয়োজনীয়তা ভিন্ন হয়। তাই বীমাকারী ব্যক্তির অনুপস্থিতিতে পরিবারের কতটা অর্থের প্রয়োজন হতে পারে তা বলা সম্ভব নয়। তবে কোন বীমা আপনার জন্য উপযুক্ত সেটি বোঝার জন্য হিসাবের সঠিক পদ্ধতির সাথে বীমা কেনার নিয়ম জেনে নেওয়া আবশ্যক।
সরকারি প্রকল্পের কোর্স
বিশেষজ্ঞরা বলে থাকেন প্রতিটি ব্যক্তির আয় সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে। যেটা প্রত্যেক জীবন বীমা ক্রয় কারীর জানা প্রয়োজন। যে কারণে কিছু বছর অন্তর অন্তর বা তেমন হতে প্রত্যেক বছর বীমার কভারেজ পর্যালোচনার কথাও বলেছেন। যেহেতু যে ব্যক্তির উপর পুরো পরিবার আর্থিক দিক থেকে নির্ভরশীল তার অপ্রত্যাশিত মৃত্যুর পর পরিবারের কত পরিমানের অর্থের প্রয়োজন তা নিশ্চিত করতেই বীমার কভারেজ নিয়ে পর্যালোচনা প্রয়োজন। সাথে Life insurance ক্রয়ের আগে বা ক্রয়ের সময় আয়ের পরিপ্রেক্ষিতে বীমা কভারেজের আনুমানিক পরিমাণ হিসাব করে নেওয়াও আবশ্যক।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে, বীমা ক্রয়ে আগে প্রথমেই গ্রাহকদের বর্তমান আয়ের কমপক্ষে ১০ গুণ বা বেশি পরিমানের কভারেজের Life Insurance ক্রয় করা দরকার। সাথে সমস্ত ডেট এবং ঋণের বিষয় বিবেচনা করে আপনার অবর্তমানে পরিবারের প্রয়োজনের অংক হিসাব তারপর করতে হবে। যা প্রথম পদ্ধতিতে বিনিয়োগ করলেই সম্ভব। চলুন উদাহরণ সহযোগে হিসাবটি আরও একবার দেথে নেওয়া যাক। ধরুন, মিস্টার A- এর বার্ষিক আয় ৫ লক্ষ টাকা। সেক্ষেত্রে তার জীবন বীমার কভারেজ হওয়া প্রয়োজন ৫ কোটি টাকা। অর্থাৎ মিস্টার A- এর উপার্জনের ১০ গুণ অর্থ।

Article By – সুনন্দা সেন




