buzywithinfoBuzy With Info
Everything About Business
Bisleri

ইরান সংকটের প্রভাব ভারতের প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের দামে; GST কমানোর পরও ক্রেতাদের উপর বাড়তে পারে চাপ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বোতলজাত পানি বা প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের বাজারে নতুন দাম বৃদ্ধির খবর। ইরান সংকট ও মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক স্তরে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের ম্যানুফেকচারিংয়ে। কারণ বোতল এবং ক্যাপ তৈরিতে ব্যবহৃত পলিমারের দাম ৫০%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। তাই উৎপাদন খরচও অনেকটাই বেড়েছে। প্রারম্ভিক সময় দেশের বড় পানীয় জল প্রস্তুতকারি কোম্পানিগুলো দাম না বাড়ানোর সীদ্ধান্ত নিলেও, বর্তমানে তারা দাম বাড়িয়েছে।

10

জানা যাচ্ছে যে উৎপাদন খরচ অনেকটা বেড়ে যাওয়ায় ভারতের বড় প্যাকেজ ড্রিংকিং ওয়াটার প্রস্তুতকারক কোম্পানি, যেমন – বিজলারি, কিনলে এবং পারলে অ্যাগ্রোর বেইলি সহ অন্যান্য ব্র্যান্ড ৮% থেকে ১১% পর্যন্ত দাম বাড়িয়েছে। তাই এখন এক লিটার কেনা জলের বোতলের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ২০ থেকে ২৫ টাকায়। এর কিছু দিন আগেই কেন্দ্রীয় সরকার এই সেক্টরের কথা ভেবে GST ১৮% থেকে নামিয়ে ৫% স্ল্যাবে নিয়ে আসে। যা স্বল্প সময়ের জন্য প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের দাম কমায়। অবশ্য বর্তমানের সংঘাত সরকারের উদ্যোগকেও পরাজিত করেছে।
সম্প্রতি প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বোতলের উপাদান খরচ বৃদ্ধির কারণে কেন্দ্র সকারের বিবেচিত কর ছাড়ের সুবিধা পুরোটাই বিলুপ্ত হয়ে গেছে। তাই সকরারের সুবিধার হাত থাকলেও ক্রেতারা এখন আগের চেয়ে বেশি দাম দিতে বাধ্য। বিশেষজ্ঞরা বলছেন, এই দাম বৃদ্ধির প্রভাব সাধারণ ভোক্তাদের ওপর পড়ছে। ভারতের অনেক মানুষ এখনও নিরাপদ পানি পান করতে বোতলজাত পানির ওপর নির্ভরশীল। ফলে ইরান ও মধ্যপ্রাচ্যের সংকট সরাসরি ভারতের ভোক্তা বাজারে প্রভাব ফেলছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading