buzywithinfoBuzy With Info
Everything About Business
trade

ভারত-ব্রাজিল বাণিজ্য ৫ বছরে ২০ বিলিয়ন ডলার ছাড়াবে; উইন-উইন চুক্তিতে কৃষি, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তিতে বাড়ছে সহযোগিতা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত ও ব্রাজিলের অর্থনৈতিক সম্পর্ক আগামী পাঁচ বছরে বড় লাফ দিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০ মিলিয়ন ডলার ছাড়ানোর লক্ষ্য গ্রহণ করেছে। আর এই সহযোগিতাকে তিনি ‘উইন-উইন’ বা উভয় দেশের জন্য লাভজনক চুক্তি বলে উল্লেখ করেছেন। বর্তমানে ভারত-ব্রাজিল বাণিজ্যের মূল ভিত্তি হলো কৃষিপণ্য, তেল-বীজ, চিনি, জ্বালানি, খনিজ এবং শিল্পজাত পণ্য। 

10

নতুন পরিকল্পনায় এই তালিকায় যুক্ত হতে পারে প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং মহাকাশ প্রযুক্তি। আর সরকারি সূত্রের মতে, দুই দেশই গ্লোবাল সাপ্লাই চেইন বৈচিত্র্য আনতে চাইছে। ব্রাজিল বিশ্বের অন্যতম বড় কৃষি উৎপাদক হওয়ায় ভারত খাদ্য নিরাপত্তা ও তেল-বীজ আমদানিতে বড় সুবিধা পেতে পারে। অন্যদিকে রয়েছে ভারতীয় ওষুধ, IT পরিষেবা এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য ব্রাজিল একটি বিশাল বাজার।
বিশেষজ্ঞরা বলছেন, এই অংশীদারিত্ব শুধু বাণিজ্য বৃদ্ধির জন্য নয়, বরং গ্লোবাল সাউথ দেশগুলির মধ্যে অর্থনৈতিক জোট শক্তিশালী করার কৌশল হিসেবেও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মঞ্চে ভারত ও ব্রাজিল ইতিমধ্যেই বিভিন্ন ফোরামে একসঙ্গে কাজ করছে, যেমন BRICS এবং G20। ফলে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কও অর্থনৈতিক সহযোগিতাকে আরও মজবুত করছে। অর্থনীতিবিদদের মতে, যদি পরিকল্পনা অনুযায়ী কৃষি, জ্বালানি, প্রযুক্তি এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগ বাড়ে, তাহলে আগামী কয়েক বছরে ভারত-ব্রাজিল বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছুঁতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading