buzywithinfoBuzy With Info
Everything About Business
Crude Oil

ভারতে রাশিয়ান তেলের আমদানিতে বৃদ্ধি অব্যাহত! জুলাই মাসে শীর্ষ ক্রড ওয়েল রপ্তানিকারক দেশ কোনগুলি?

অপরিশোধিত তেল ট্যাঙ্কার ট্র্যাকিং অনুসারে, জুলাই মাসেও ভারতে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানিতে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আর এটি কেবল এক মাসের বিষয় নয়, গত সাত মাস ধরে দেশে রাশিয়ান তেল আমদানিতে ক্রমাগত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তথ্য এবং শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের জন্য রাশিয়ার ক্রড ওয়েলে অত্যাধিক ছাড় আমদানির বৃদ্ধির পরিমাণকে অব্যাহত রেখেছে। জুলাই মাসে ভারত কয়েক মাসের তুলনার সর্বোচ্চ স্তরে রাশিয়ান তেল আমদানি করেছে। তাই ক্রড ওয়েল রপ্তানিকারক দেশ হিসাবে এবারেও শীর্ষে রাশিয়া। 

4

পণ্য বাজার বিশ্লেষণ সংস্থা kpler- এর জাহাজ – ট্র্যাকিং অস্থায়ী তথ্যানুযায়ী, ভারতীয় শোধনকারীরা জুলাই মাসে মোট ২.০৮ মিলিয়ন ব্যারেল প্রতিদিন (bpd) রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করেছে। যা গত বছরের জুন মাসের পর সর্বোচ্চ স্তরের রেকর্ড। জুলাই মাসে রাশিয়ান তেল আমদানি ক্রমাগত ভাবে প্রায় ১%- এর বেশি বেড়েছে। ভারতের মোট প্রয়োজনীয় ক্রড ওয়েল ৪৩%- এর মতো অংশ পূরণ হয় রাশিয়ান তেল আমদানি করে। তবে কেবল ক্রড ওয়েল নয় গত এক বছরে রাশিয়া থেকে অপরিশোধিত অন্যান্য পণ্যের আমদানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। 

ভারত, রাশিয়া বাদে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি করে। জুলাই মাসে দেশে অন্যান্য দেশের সমান রাশিয়ান তেল আমদানি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের নাম এবং তেলের পরিমাণ। যথা:-

New in article ads By Sir 1
  1. রাশিয়া থেকে জুলাই মাসে প্রতিদিন ২.০৮ মিলিয়ন ব্যারেল ক্রড ওয়েল আমদানি হয়েছে। 
  1. ইরাক থেকে জুলাই মাসে প্রতিদিন ০.৮০ মিলিয়ন ব্যারেল ক্রড ওয়েল আমদানি হয়েছে। 
  1. সৌদি আরব থেকে জুলাই মাসে প্রতিদিন ০.৬৬ মিলিয়ন ব্যারেল ক্রড ওয়েল আমদানি হয়েছে।
  1. সংযুক্ত আরব আমিরাত (UAE) থেকে জুলাই মাসে প্রতিদিন ০.৩৬ মিলিয়ন ব্যারেল ক্রড ওয়েল আমদানি হয়েছে।

5. মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জুলাই মাসে প্রতিদিন ০.২৭ মিলিয়ন ব্যারেল ক্রড ওয়েল আমদানি হয়েছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading